Book Name:Muaaf Karne Ke Fazail
ব্যক্তি বাজারে যিকিরুল্লাহ করে, কিয়ামতের দিন তার জন্য প্রতিটি পশমের বিনিময়ে নূর হবে। (শুয়াবুল ঈমান, ১/৪১২, হাদীস ৫৬৭) * ঘটনা: দুই বন্ধু বাজার দিয়ে যাচ্ছিল, একজন বলল: আসো যিকিরুল্লাহ করি। দুজনে যিকির করতে লাগল। কিছুকাল পর একজনের মৃত্যু হলো, অন্যজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল: কী ঘটল? সে বলল: সেদিন আমরা বাজারে যিকির করেছিলাম, তার বরকতে আমাদের দুজনেরই মাগফিরাত করে দেওয়া হয়েছে। (জামেউল উলুম ওয়াল হিকাম, পৃ: ৪৫৭) سُبْحٰنَ الله! * আল্লাহ পাকের রহমত অনেক বড়, দরসে অংশগ্রহণের নিয়ত করে নিন! কে জানে আমাদের ভাগ্যও বদলে যেতে পারে।
আত্তারের দোয়া: হে আল্লাহ পাক! যে প্রতিদিন অন্তত একটি 'ফয়যানে সুন্নাত' থেকে দরস দেয় বা শোনে তার প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাও এবং তাকে বিনা হিসাবে মাগফিরাত দান করো।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কবরস্থানে হাজেরীর সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা '১৬৩ মাদানী ফুল' থেকে কবরস্থানে হাজেরীর সুন্নাত ও আদব শুনি। প্রথমে প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি বাণী শুনুন, ইরশাদ করেন: আমি তোমাদের কবর যিয়ারতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর যিয়ারত করো, কারণ এটি দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। (ইবনে মাজাহ, ২/২৫২, হাদীস: ১৫৭১) * (ওলী আল্লাহর মাযার শরীফ বা) যেকোনো মুসলমানের কবর যিয়ারতে যেতে চাইলে মুস্তাহাব হলো যে, প্রথমে নিজের ঘরে (মাকরূহ ওয়াক্ত ছাড়া) ২ রাকাত নফল নামায পড়ুন। প্রতি