Book Name:Muaaf Karne Ke Fazail
করা শয়তানের জন্য সহজ হয়ে যায়। বর্তমানে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ আমাদের সামনে খোলা কিতাবের মতো। اَلْحَمْدُ لِلّٰه এই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে আমরা এই উভয় নেয়ামত পেতে পারি। সুতরাং আমরা সবাই দ্বীনি ইলমের সম্পদ পেতে এবং উত্তম সাহচর্যের ফয়যানে ধন্য হতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি। সুন্নাতে ভরা ইজতিমা এবং মাদানী মুযাকারায় নিয়মিত অংশগ্রহণ করুন, মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত কিতাব ও পুস্তিকা অধ্যয়ন করুন, প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় পড়ুন বা পড়ান, দরস দিন বা অংশগ্রহণ করুন, নেক আমলের পুস্তিকা পূরণ করুন, কাফেলায় সফর করুন। اِنْ شَآءَ الله ধীরে ধীরে অন্তরে ক্ষমা করার এবং ক্ষমা চাওয়ার প্রেরণা জাগ্রত হয়ে যাবে।
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: দরস
প্রিয় ইসলামী ভাইয়েরা! একে অপরকে ক্ষমা করার প্রেরণা পেতে, ইবাদতে মন বসাতে এবং গুনাহ থেকে মুক্তি পেতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশ নিন। দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজগুলোর মধ্যে একটি দ্বীনি কাজ হলো 'দরস'। হাদীস শরীফে রয়েছে: দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরয। (ইবনে মাজাহ, পৃ: ৪৯, হাদীস: ২২৪) * জানা গেল; প্রতিটি মুসলমানের উপর তার বর্তমান অবস্থা অনুযায়ী দ্বীনি ইলম শেখা জরুরী। * দ্বীনি ইলম শেখার অনেক মাধ্যম রয়েছে, একটি মাধ্যম হলো দরস। আপনাদের নিকট এতে অংশগ্রহণের অনুরোধ রইল! اِنْ شَآءَ الله এর বরকতে * দ্বীনি ইলম শেখা যাবে, নেককার মানুষের সাহচর্য নসিব হবে। * দ্বীনি কথা বলা এবং শোনাও যিকিরুল্লাহর অন্তর্ভুক্ত। * হাদীস শরীফ অনুযায়ী যে