Book Name:Muaaf Karne Ke Fazail
রাকাতে সূরা ফাতিহার পর ১ বার আয়াতুল কুরসি এবং ৩ বার সূরা ইখলাস পড়ুন এবং এই নামাযের সাওয়াব কবরবাসীকে ইসাল করুন। আল্লাহ পাক সেই মৃত ব্যক্তির কবরে নূর সৃষ্টি করবেন এবং এই (সাওয়াব প্রদানকারী) ব্যক্তিকে অনেক বেশি সাওয়াব দান করবেন। (ফাতেওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৫০) * মাযার শরীফ বা কবর যিয়ারতে যাওয়ার সময় পথে অহেতুক কথাবার্তায় লিপ্ত হবেন না। * কবরস্থানের ঐ সাধারণ রাস্তা দিয়ে যাবেন, যেখানে অতীতে কখনো মুসলমানদের কবর ছিল না। * যে রাস্তা নতুন তৈরি করা হয়েছে তার উপর দিয়ে যাবেন না। ‘রাদ্দুল মুহতার’-এ রয়েছে: (কবরস্থানে কবর সমান করে) যে নতুন রাস্তা করা হয়েছে তার উপর দিয়ে চলা হারাম। বরং নতুন রাস্তার শুধু ধারণা থাকলেও তার উপর দিয়ে চলা নাজায়িয ও গুনাহ। (দুররে মুখতার, ৩/১৮৩)
কবরস্থানে হাজিরীর অবশিষ্ট মাদানী ফুল তারবিয়তী হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তারবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে
ইসলামীর
সাপ্তাহিক
ইজতিমায়
পঠিত
৬টি দরূদ
শরীফ ও
২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।