Book Name:Muaaf Karne Ke Fazail
হক শুধু ওয়ারিশদের সাথেই সংশ্লিষ্ট, তারা চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে কিসাস (প্রতিশোধ) নিতে পারেন। যদি দুনিয়াতে ক্ষমা বা কিসাসের ব্যবস্থা না হয় তবে কিয়ামতের দিন উত্তরাধিকারীরা নিজেদের হকের দাবি করতে পারেন।
সমস্ত ইসলামী ভাই ও ইসলামী বোনদের কাছে করজোড়ে বিনীত আরয করছি যে, আমি যদি আপনাদের কারো গীবত করে থাকি, অপবাদ দিয়ে থাকি, বকা দিয়ে থাকি, কোনোভাবে মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাকে ক্ষমা, ক্ষমা এবং ক্ষমা করে দিন। দুনিয়ার বড় থেকে বড় বান্দার হক যা কল্পনা করা যায়, ধরুন যে আমি আপনার সেটি নষ্ট করেছি, সেটিও এবং ছোট থেকে ছোট হক যা নষ্ট করেছি সেটিও ক্ষমা করে দিন এবং মহান সাওয়াবের অধিকারী হোন। করজোড়ে মিনতি করছি অন্তত একবার অন্তরের গভীর থেকে বলে দিন: “আমি আল্লাহ পাকের জন্য মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীকে ক্ষমা করলাম।”
যার আমার উপর ঋণ পাওনা আছে বা আমি কোনো জিনিস ধার নিয়েছি এবং ফেরত দেইনি তবে সে দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার নিগরানের সাথে যোগাযোগ করুন। যদি উসুল করতে না চান তবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমার ভিক্ষা দিয়ে আখিরাতের সাওয়াবের হকদার হোন। যারা আমার কাছে ঋণী আছে তাদের আমি আমার সমস্ত ব্যক্তিগত ঋণ ক্ষমা করলাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! শাবানুল মুয়াজ্জম মাস অতিবাহিত হচ্ছে এবং অচিরেই শবে বরাতের আগমন ঘটবে। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সুতরাং কোনোভাবেই এটি উদাসিনতায় কাটানো উচিত নয় কারণ এই রাতে রহমতের প্রচুর বর্ষণ হয়। এই মোবারক রাতে আল্লাহ পাক ‘বনী কালব’ গোত্রের ছাগলের