Share this link via
Personality Websites!
ইনি তো (যুগ শ্রেষ্ঠ ওলী) হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ। এটি শুনে সে ঘোড়া থেকে নামল এবং তাঁর হাত-পা চুম্বন করে ক্ষমা চাইতে লাগল। তাঁকে জিজ্ঞাসা করা হলো: আপনি কেন বললেন যে, আমি গোলাম? বললেন: সে আমাকে এটি জিজ্ঞাসা করেনি যে, তুমি কার গোলাম? বরং শুধু জিজ্ঞাসা করেছিল তুমি কি গোলাম? তাই আমি বললাম হ্যাঁ! কারণ আমি আমার আল্লাহর গোলাম (বান্দা)। যখন সে আমার মাথায় মারল তখন আমি আল্লাহ পাকের কাছে তার জন্য জান্নাতের প্রার্থনা করলাম। আরজ করা হলো: সে আপনার উপর অত্যাচার করল আর আপনি তার জন্য দোয়া করলেন কেন? বললেন: আমি জানতাম যে, কষ্ট সহ্য করার জন্য আমি সাওয়াব পাব, তাই আমি এটা সমীচীন মনে করিনি যে, আমি তো সাওয়াব পাব আর সে আযাবে গ্রেফতার হবে। (ইহইয়াউল উলুম, ৩/২১৬)
৩. ক্ষমা করা ক্ষমতা থাকার পরেই হয়ে থাকে!
হযরত মা'মার বিন রাশিদ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বর্ণনা করেন যে, এক ব্যক্তি হযরত কাতাদা বিন দি'আমা رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর সাহেবজাদাকে সজোরে এক থাপ্পড় মারল। তিনি বিলাল বিন আবি বুরদাহর নিকট তার বিরুদ্ধে সাহায্য চাইলেন কিন্তু সে কোনো মনোযোগ দিল না। অতঃপর তিনি কিসরার কাছে অভিযোগ করলেন, তখন সে বিলাল বিন আবি বুরদাহকে লিখল: "তুমি আবু খাত্তাব হযরত কাতাদা বিন দি'আমাহ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর সাথে ন্যায় আচরণ করোনি।" অতএব বিলাল বিন আবি বুরদা থাপ্পড় মারার ব্যক্তিকে ডাকল এবং বসরার সর্দারদেরও ডাকল। তারা তার কাছে সেই ব্যক্তির জন্য সুপারিশ করতে লাগল কিন্তু তিনি সুপারিশ কবুল করলেন না এবং ছেলেকে বললেন: তুমিও তাকে সেভাবেই থাপ্পড় মারো যেভাবে সে তোমাকে মেরেছিল। এবং বললেন: বাবা! আস্তিন উপরে তোলো এবং হাত উঁচু করে সজোরে থাপ্পড় মারো। অতএব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami