Muaaf Karne Ke Fazail

Book Name:Muaaf Karne Ke Fazail

ছেলে আস্তিন উপরে করল এবং থাপ্পড় মারার জন্য হাত উঁচু করল, তখন তিনি তার হাত ধরে ফেললেন এবং বললেন: আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করলাম, কারণ বলা হয় যে, ক্ষমা করা ক্ষমতা থাকার পরেই হয়ে থাকে(আল্লাহ ওয়ালো কি বাতেঁ, /৫১৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা যতই রিসালতের যুগ থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের অন্তর থেকে মুসলমানদের ক্ষমা করার প্রেরণা প্রায় শেষ হয়ে যাচ্ছে অথচ আমরাও তো সারাদিনে কত ভুল করি, মুসলমানদের হক নষ্ট করি, তাদের মনে কষ্ট দেই, তাদের বা তাদের সাথে সংশ্লিষ্ট জিনিসের ক্ষতি করি, আর মানুষ আমাদের পদ-মর্যাদা বা সম্পর্কের খাতিরে আমাদের ক্ষমা করে দেয় কিন্তু আফসোস! আমরা মুসলমানদের ভুল ক্ষমা করাকে আমাদের জীবনের ডিকশনারি থেকে যেন কোনো ভুল অক্ষরের মতো মুছে ফেলেছি অথচ আল্লাহ পাকের নেক বান্দাদের ক্ষমা ধৈর্যের অবস্থা এমন যে, তাঁরা গালিদাতারও অপারগতা কবুল করে তাকে ক্ষমা করে দিতেন

    হযরত ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যদি কোনো ব্যক্তি আমার এই কানে গালি দেয় এবং অন্য কানে ক্ষমা চায়, তবে আমি অবশ্যই তার অপারগতা কবুল করব (বাহজাতুল মাজালিস, /৪৮৬)

    আহ! মুসলমানদের ভুল ক্ষমা করার এই চমৎকার চিন্তা যেন আমাদেরও নসিব হয়। যদিও এই কাজ নফসের জন্য অবশ্যই কঠিন, কিন্তু যখন ইচ্ছা শক্তিশালী হয় তখন কঠিন থেকে কঠিনতর কাজও অত্যন্ত সহজ হয়ে যায়। অবশ্য কখনো কখনো কিছু বাধা এসে দাঁড়ায়, যা মানুষকে ক্ষমা করা থেকে