Tazkira e Imam e Azam

Book Name:Tazkira e Imam e Azam

যোহরের আগে তিনি সামান্য সময় কায়লুলা (বিশ্রাম) করতেন হযরত মিসআর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমামে আযমের প্রতি এতই প্রভাবিত হয়েছিলেন যে, বাকি জীবন তাঁর দরবারেই কাটিয়ে দেন এমনকি হযরত ইবনে আবি মুআয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তেকাল ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে সিজদারত অবস্থায় হয়েছিল

(মানাকিবে ইমামিল আযম আবি হানীফা লিল মুয়াফফাক, /২৩০-২৩১ আল খাইরাতিল হিসান, পৃ: ৫১)

ইমামে আযমের ইবাদতের রুটিন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইনি ছিলেন হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, যিনি ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইবাদতের চাক্ষুষ অবস্থা বর্ণনা করেছেন আসুন! এবার তাঁর ইবাদত সম্পর্কে আরও জন বুযুর্গানে দ্বীনের বাণী শুনি:

    . হযরত হাফস বিন আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘ ৩০ বছর যাবৎ সারা রাত এক রাকাতে কুরআনুল করীম তিলাওয়াত করতে থাকেন

    . হযরত আসাদ বিন আমর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৪০ বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামায পড়েছেন যে স্থানে তাঁর ইন্তেকাল হয়েছে, সেই জায়গায় তিনি সাত হাজার (৭০০০) বার কুরআনুল করীম খতম করেছিলেন

    ৩. একবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে কেউ ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি আপত্তি করলে তিনি বলেন: তুমি কি এমন ব্যক্তির প্রতি আপত্তি করছ, যিনি পঁয়তাল্লিশ (৪৫) বছর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামায এক ওযু দিয়ে আদায় করেছেন এবং যিনি এক রাকাতে পুরো কুরআন শরীফ খতম করে নিতেন? এরপর বললেন: আমি ফিকহের যতটুকু