Book Name:Tazkira e Imam e Azam
হক যথাযথভাবে আদায় করেছেন। এই তাবেয়ীদের মধ্যেই আমাদের ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِও রয়েছেন। ইমামে আযম রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৭ জন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেছেন। ইমামে আযম সেই সাহাবায়ে কিরামের নামও বর্ণনা করেছেন, যাঁদের মধ্যে আনাস বিন মালিক, জাবির বিন আব্দুল্লাহ, মাকাল বিন ইয়াসার এবং ওয়াসিলা বিন আসকা رَضِیَ اللهُ عَنْہُمْ অন্তর্ভুক্ত রয়েছেন। (তবীয়ীযুস সহীফা, পৃ:৬১) আসুন! ইমামে আযমের ইলমী মর্যাদা সম্পর্কে শুনি:
তাঁর যোগ্যতার স্বীকৃতি
ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুহাদ্দিস ও ফকীহ হওয়ার পাশাপাশি অসংখ্য মুহাদ্দিস ও ফকীহগণের ইমাম ছিলেন। তাঁর সম্পর্কে এমন অনেক মাসআলার উল্লেখও পাওয়া যায়, যা বড় বড় মুহাদ্দিসগণ (অর্থাৎ হাদীসের জ্ঞান রাখেন এমন ব্যক্তি) সমাধান করতে পারেননি, কিন্তু তিনি আল্লাহ পাকের দেওয়া মেধা দিয়ে সেগুলো তৎক্ষণাৎ সমাধান করে দিয়েছেন। যখন সেই সময়ের বড় বড় উলামা ও মুফতিয়ানে কিরাম তাঁর ফতোয়া দেখতেন, তখন তারা অবাক হয়ে যেতেন এবং তারা অকপটে বলতে বাধ্য হতেন যে, জ্ঞানের যে শহরে ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপস্থিত রয়েছেন, আমরা তার দরজা পর্যন্তও পৌঁছাতে পারি না। আসুন! ইমামে আযম সম্পর্কে পাঁচজন মহান মনিষীর উক্তি শুনি:
১. আব্দুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো মহান মুহাদ্দিস, যিনি ইলমে হাদীসের আমীরুল মুমিনীনও ছিলেন এবং হযরত ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উস্তাদও, তিনি বলেন: আমি ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চেয়ে বেশি বুদ্ধিমান কোনো ব্যক্তি দেখিনি।