Share this link via
Personality Websites!
কিতাবে, কুরআনুল করীমের তাফসীরে, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির মাঝে, কথা ও কাজের বীর সেনানীদের মাঝে, বাতিলের সামনে দৃঢ়ভাবে মোকাবিলাকারীদের মাঝে, শরীয়ত ও তরিকতের দীপ্তিতে এবং দ্বীনি ইলমের অশ্বারোহীদের মাঝে পাওয়া যাবে।
মনে রাখবেন! আমাদের নিজেদের ইলম ও আমলে উন্নতি আনার জন্য এবং ইলম ও আমলকে সুন্দর করার জন্য যেই নূরের আয়নার প্রয়োজন, সেই নূরের আয়না হলেন তাবেয়ীনে কিরাম رَحِمَہُمُ الله عَلَیْہِمْ اَجْمَعِیْن; কেননা তাঁদের নিকট ইসলামের নূর মাত্র একটি মধ্যস্থতায় পৌঁছেছে। অতঃপর এই যে, তাঁদের যুগকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র যবান থেকে "সর্বোত্তম যুগ" হওয়ার সনদ অর্জিত হয়েছে, যেমনটি হাদীসে পাকে রয়েছে: اِنَّ خَیْرَکُمْ قَرْنِیْ ثُمَّ الَّذِیْنَ یَلُوْنَھُمْ ثُمَّ الَّذِیْنَ یَلُوْنَھُمْ অর্থাৎ নিশ্চয়ই সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপর তাঁদের যুগ যারা এর পরে আসবে, তারপর তাঁদের যুগ যারা তাঁদের পরে আসবে। (মুসলিম, কিতাবু ফাযায়িলিস সাহাবা, পৃষ্ঠা: ১০৫৩, হাদীস: ৬৪৭৫)
সাহাবা ও তাবেয়ীদের শান
এই হাদীসে পাকে সবার আগে দ্বারা সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان উদ্দেশ্য, যারা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যুগে ছিলেন। অতঃপর তাবেয়ীন رَحِمَہُمُ الله عَلَیْہِمْ اَجْمَعِیْن উদ্দেশ্য, যারা সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর যুগে ছিলেন এবং এরপর তবে তাবেয়ীন رَحِمَہُمُ الله عَلَیْہِمْ اَجْمَعِیْن উদ্দেশ্য, যারা তাবেয়ীনের যুগে ছিলেন। এর মাধ্যমে তাবেয়ীনের رَحِمَہُمُ الله عَلَیْہِمْ اَجْمَعِیْن মহত্ত্বও স্পষ্ট বোঝা যায়। মনে রাখবেন! সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর পর * তাবেয়ীগণই ওই মুবারক ব্যক্তিত্ব, যারা নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামকে দূর-দূরান্তে পৌঁছে দিয়েছেন, ইলমে দ্বীন প্রচার করেছেন, সত্যের জয়ের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, মানুষের ইমামতের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami