Tazkira e Imam e Azam

Book Name:Tazkira e Imam e Azam

একবার তিনি কোথাও যাচ্ছিলেন, তখন কেউ তাঁর দিকে ইশারা করে অন্য ব্যক্তিকে বলছিল যে, ইনিই সেই ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি সারারাত ঘুমান না (অর্থাৎ ইবাদতে মগ্ন থাকেন) এরপর থেকে তিনি সারারাত ইবাদতে কাটাতে শুরু করলেন এবং বললেন: আমি আল্লাহ পাকের প্রতি লজ্জা বোধ করি যে, আমার এমন কোনো ইবাদতের কারণে প্রশংসা করা হোক যা আমি করি না

(আর রওযুল ফায়েক ফিল মাওয়ায়িয ওয়ার রাকায়েক, মজলিস নং ৩২, পৃ: ১৭০)

    اَللهُ اَكْبَرُ এটি ছিল তাঁর মহান চিন্তাধারা আল্লাহ পাক যেন আমাদেরও খুব বেশি ইবাদত করার, রমযান মাসের রোযার পাশাপাশি নফল রোযা রাখার এবং কুরআন তিলাওয়াত করার তৌফিক দান রু

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের ইমাম, ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দিনভর ইলমে দ্বীন প্রচারে ব্যস্ত থাকতেন, যা স্বয়ং একটি মহান নেকী এবং সাওয়াবে জারিয়া, কিন্তু তা সত্ত্বেও তিনি কিরূপ অধিকহারে কুরআন তিলাওয়াত এবং নফল নামায আদায় করতেন

    আমাদেরও উচিত যে, আমরাও যেন ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পদাঙ্ক অনুসরণ করে পাঁচ ওয়াক্ত নামায সময়মতো আদায় করি * আমাদের পরিবারের সদস্য ও বন্ধুদেরও নামায পড়ার প্রতি উৎসাহিত করি * রাতে জেগে আল্লাহ পাককে স্মরণ করি * তাঁর স্মরণে দীর্ঘশ্বাস ফেলি * অধিকহারে আল্লাহ পাকের যিকির করি * আল্লাহ পাকের ভালবাসায় তাঁর ইবাদত করি * আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করি * নিজেদের ভুল-ত্রুটির জন্য অশ্রু বর্ষ করি * জান্নাতে প্রবেশের দোয়া করি এবং জাহান্নামের আযাব থেকে পানাহ চাই * কুরআন তিলাওয়াত করি * এর অর্থ