Tazkira e Imam e Azam

Book Name:Tazkira e Imam e Azam

এবং খোদাভীতি পোষণ করার পাশাপাশি নিজেকে সব ধরণের ত্রুটি মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখতেন যেমনটি

    হযরত ঈসা বিন ইউনুস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে একবার ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা করা হলো, তখন তিনি ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্য কল্যাণের দোয়া করলেন এবং বললেন: ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের অবাধ্যতা থেকে এবং তাঁর হারামকৃত জিনিস থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতেন (আল খায়রাতুল হিসান, পৃ: ৫৪)

    একবার আব্দুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললেন: ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ গীবত থেকে এত দূরে থাকেন যে, আমি তাঁকে কখনো শত্রুর গীবত করতেও শুনিনি হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আল্লাহ পাকের শপথ! আবু হানীফা এই ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান, তিনি এমন কোনো বিষয়কে নিজের নেকী ওপর চাপিয়ে দেন না, যার কারণে নেকী নষ্ট হয়ে যায়

(আল খায়রাতুল হিসান, পৃ: ৫৪)

নাম্বার নেক আমলে প্রতি উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইবাদতের স্বাদ পেতে এবং নেক কাজে মন বসাতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন। اِنْ شَآءَ الله এর বরকতে নেক কাজের ওপর অটল থাকার এবং গুনাহ থেকে বাঁচার মানসিকতা তৈরি হবে। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর মুরিদদের সংশোধনের জন্য একটি চমৎকার ব্যবস্থা পত্র দিয়েছেন। আপনিও পকেট সাইজের এই সংক্ষিপ্ত পুস্তিকাটি মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন, এটি পড়ুন, সেই অনুযায়ী জীবন অতিবাহিত করুন এবং প্রতিদিন নিজের আমলনামা পর্যালোচনা