Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! ২ শাবানুল মুয়াজ্জাম ইমামে আযম আবু হানীফা নোমান বিন সাবিত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরস মোবারক। এই উপলক্ষে আজকের বয়ানে আমরা তাঁর শান ও মহত্ব, ইবাদতের রুটিন, উত্তম গুণাবলী এবং তাঁর দ্বীনি খেদমত সম্পর্কে শুনব। হায়! যেন পুরো বয়ান ভাল ভাল নিয়ত ও পূর্ণ মনোযোগ সহকারে শোনার সৌভাগ্য নসীব হয়ে যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইসলামের সেই মহান ব্যক্তিত্ব, যিনি মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিরাট নেয়ামত। আল্লাহ পাক ইমামে আযমকে ইলমের ময়দানে এমন উচ্চ মর্যাদা ও অসাধারণ দক্ষতা দান করেছেন যে, কেবল কোটি কোটি মুসলমানই তাঁর অনুসরণ করে তাঁর ইলমের ফয়েয দ্বারা সিক্ত হচ্ছে না, বরং হাজার হাজার আলেম, মুফতি এবং ওলীয়ে কামেলগণও رَحِمَہُمُ الله তাঁর অনুসরণ করাকে নিজের জন্য গৌরবের বিষয় মনে করেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami