Book Name:Tazkira e Imam e Azam
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২২ জানুয়ারী ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
ডান হাতে লেনদেনের অবশিষ্ট মাদানী ফুল
ইসলামে ডান অংশকে বরকতময় মনে করা হয়, কিয়ামতে নেককারদের আমলনামাও এই হাতেই দেওয়া হবে। (মিরআতুল মানাজিহ, ১/২৮৭) * হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সমস্ত কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। (বুখারী, ১/৮১, হাদীস: ১৬৮) * ডান হাতে আহার করুন; বাম হাতে খাওয়া, পান করা, নেওয়া এবং দেওয়া শয়তানের পদ্ধতি। (খাবারের ইসলামী পদ্ধতি, পৃ: ৮) * কাউকে পানি পান করানোর সময় জগ সাধারণত ডান হাতে থাকে কিন্তু গ্লাস বাম হাতে থাকে এবং আমরা বাম হাতেই অন্যদের গ্লাস দিই। আর যদি কারো কাছ