Book Name:Tazkira e Imam e Azam
থেকে জগ ও গ্লাস উভয়টি নিতে হয়, তবে আমরা দুই হাত দিয়ে একসাথে নিয়ে নিই, অথচ এই পদ্ধতিটি ভুল। প্রথমে ডান হাতে জগ নিন, এরপর জগটি বাম হাতে সরিয়ে নিন যাতে ডান হাত খালি হয়, এবার ডান হাত দিয়ে গ্লাসটি গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
উপহার গ্রহণ করার সময়ের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "উপহার গ্রহণ করার সময়ের দোয়া" মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
بَارَكَ اللهُ فِى اَھْلِکَ وَمَالِکَ
অনুবাদ: আল্লাহ পাক তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন।
(খযিনায়ে রহমত, পৃ: ৪৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।