Tazkira e Imam e Azam

Book Name:Tazkira e Imam e Azam

মর্ম বোঝার চেষ্টা করি * এর নূর দ্বারা নিজের অন্তরকে আলোকিত করি * জান্নাতের নেয়ামতসমূহের বর্ণনার সময় আল্লাহ পাকের কাছে তা পাওয়ার দোয়া করি * জাহান্নামের আযাবের হুঁশিয়ারি পড়ে শুনে তা থেকে পানাহ চাই * আল্লাহ পাক যে কাজগুলোর নির্দেশ দিয়েছেন তা পালন করি * যে কাজগুলো থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকি হায়! আমাদের ভাগ্যেও যেন আল্লাহ ওয়ালাদের খোদাভীতি এবং ইবাদত-বন্দেগীর সামান্য অংশ নসীব হয়ে যায় اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমামে আযমের যুহুদ তাকওয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনী সম্পর্কে শুনছিলাম তাঁর জীবনী একটি অত্যন্ত চমৎকার দিক হলো খোদাভীতি ইমাম ইবনে হাজার হাইতামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খোদাভতিতে অশ্রু প্রবাহিত করা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন: রাতের বেলা খোদাভীতিতে তাঁর কান্নার আওয়াজ এত উচ্চ হতো যে, প্রতিবেশীরা তা শুনতে পেত এবং তাঁর অবস্থার প্রতি তাদের দয়া হতো (আল খায়রাতুল হিসান, পৃ: ৫০) তিনি আরও বলেন: রাতে যখন তিনি নামায আদায় করতেন, তখন চাটাইয়ের ওপর তাঁর চোখের পানি পড়ার শব্দ বৃষ্টির ফোঁটার মতো আসত তাঁর কান্নার ছাপ তাঁর চোখ গালসমূহে দেখা যেত (আল খায়রাতুল হিসান, পৃ: ৫৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জ্ঞান ও আমলের মূর্ত প্রতীক, ইবাদত ও রিয়াযতের অনুসারী