Share this link via
Personality Websites!
আল্লাহ পাকের দানক্রমে অন্তরের অবস্থা সম্পর্কেও অবগত। তাই তো স্বপ্নে দাতা গঞ্জেবখশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অন্তরে উদিত হওয়া প্রশ্নের উত্তর দিয়ে ইরশাদ করলেন: “ইনি হলেন আবু হানীফা এবং তোমার ইমাম।” এটা তো ছিল স্বপ্ন, তিনি তো আল্লাহ পাকের দানক্রমে তাঁর জাহেরী হায়াতেও অনেকবার অদৃশ্যের সংবাদ ইরশাদ করেছেন।
এই ঘটনা থেকে এটাও জানা গেল! বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ الله الْمُبِيْن এর মাযারে হাজিরী দেওয়া আমাদের পূর্বসূরীদের পদ্ধতি। যেমনটি দাতা সাহেব হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ এর মাযার মুবারকে হাজিরী দিয়েছেন, তবে এতে শরয়ী আদব বজায় রাখা জরুরী। আরও জানা গেল, নেককার মুমিনদের রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত হয়ে থাকে এবং তিনি স্বপ্নে শিক্ষাও দিয়ে থাকেন। এটাও জানা গেলো! স্বপ্নে দেখা বিষয়ের তাবীর (তথা ব্যাখ্যা) ভিন্ন হতে পারে, যেমনটি দাতা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কোলে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দেখার তাবীর করেছেন তাঁর শরীয়তের উপর অটল থাকা এবং ভুল থেকে সংরক্ষিত থাকা হিসেবে। এর দ্বারা স্পষ্ট হয় যে, ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মর্যাদা খুবই উচ্চ পর্যায়ে। আসুন! তাঁর সংক্ষিপ্ত পরিচিতি শুনি:
ইমামে আযমের জীবনী ও পরিচিতি
ইমামে আযম আবু হানীফার নাম হলো “নোমান”, সম্মানিত পিতার নাম “সাবিত” এবং কুনিয়াত (উপনাম) “আবু হানীফা”। * তিনি ৭০ হিজরীতে ইরাকের বিখ্যাত শহর “কুফা”য় জন্মগ্রহণ করেন এবং ৮০ বছর বয়সে ১৫০ হিজরীর ২ শাবানুল মুয়াজ্জাম ইন্তেকাল করেন। * আজও বাগদাদ শরীফে তাঁর মাযার শরীফ বিদ্যমান। (অশ্রুর বারিধারা, পৃষ্ঠা: ৬) * আল্লামা শুয়াইব হারিফিশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami