Share this link via
Personality Websites!
আসুন! প্রথমে ইমামে আযমের শান ও মহত্ব এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে তাঁর শান ও মর্যাদা সম্পর্কে একটি ঘটনা শুনি:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে ইমামে আযমের মর্যাদা
দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি বিশেষ ভক্তি পোষণ করতেন। দাতা সাহেব বর্ণনা করেন: একদিন আমি সফররত অবস্থায় সিরিয়ায় মুয়াজ্জিনে রাসূল হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ এর মাযার শরীফে উপস্থিত হলাম। সেখানে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলোম এবং আমি স্বপ্নে নিজেকে মক্কা শরীফে দেখতে পেলাম। দেখলাম যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বনী শায়বা গোত্রের দরজায় অবস্থান করছেন এবং এক বৃদ্ধ ব্যক্তিকে ছোট বাচ্চার মতো কোলে তুলে নিয়েছেন। আমি ব্যাকুল হয়ে তাঁর দিকে এগিয়ে গেলাম এবং মোবারক কদম চুম্বন করলাম। মনে মনে অবাক হচ্ছিলাম যে, এই বৃদ্ধ ব্যক্তিটি কে? অদৃশ্যের জ্ঞাতা আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার মনের অবস্থা জেনে নিলেন এবং আমাকে সম্বোধন করে বললেন: ইনি হলেন আবু হানীফা এবং তোমার ইমাম।
দাতা সাহেব এই স্বপ্ন বর্ণনা করার পর বলেন: এতে আমি বুঝতে পারলাম যে, ইমামে আযম সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যাঁদের গুণাবলী শরীয়তের স্থায়ী বিধানের মতো সুদৃঢ়। একারণেই নবী করীম, রউফুর রহিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে এত ভালবাসেন।
(কাশফুল মাহজুব, পৃ: ১০১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে যেমন আমরা ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মহত্ব ও শান জানতে পারলাম, তেমনি এটাও জানতে পারলাম! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami