Tazkira e Imam e Azam

Book Name:Tazkira e Imam e Azam

রাত-দিন নফল নামায নিয়মিত রোযা পালন

    হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি একজন মহান মুহাদ্দিস এবং ইলমে হাদীসে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছাত্রও ছিলেন, তিনি বলেন: আমি ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে উপস্থিত হলাম। দেখলাম যে, ফজরের নামায আদায়ের পর তিনি যোহর পর্যন্ত মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিলেন। যোহরের নামাযের পর একইভাবে আসর পর্যন্ত, আসরের পর মাগরিব এবং মাগরিবের পর ইশা পর্যন্ত ইলমে দ্বীনের মজলিস অব্যাহত রাখলেন। আমি মনে মনে ভাবলাম, তিনি ইবাদতের জন্য অবসর কখন হন (অর্থাৎ সারাদিন তো দ্বীনি ইলম পড়ালেন, এখন রাতে নিশ্চয়ই আরাম করবেন) কিন্তু মানুষ চলে যাওয়ার পর তিনি উত্তম পোশাক পরিধান করে বরের মতো প্রস্তুত হয়ে পুনরায় মসজিদে তাশরীফ আনলেন এবং ফজর পর্যন্ত নফল ইবাদত করতে থাকলেন। ফজরের নামাযের আগে বাড়ি গিয়ে পোশাক পরিবর্তন করে ফিরে এলেন এবং জমাআত সহকারে ফজরের নামায আদায়ের পর পুনরায় ইশা পর্যন্ত ইলমে দ্বীন শিখানো ও শিখানোর ধারাবাহিকতা অব্যাহত রাখলেন। হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ভাবলাম তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন, আজ রাতে নিশ্চয়ই আরাম করবেন। কিন্তু দ্বিতীয় রাতেও একই রুটিন থাকল। এরপর তৃতীয় দিন ও রাতও একইভাবে অতিবাহিত হলো যে, সারাদিন ইলমে দ্বীন শেখাতেন এবং রাতে আল্লাহ পাকের দরবারে নফল নামায আদায় করতেন। আমি অত্যন্ত প্রভাবিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম যে, সারাজীবন তাঁর খেদমতে থাকব। ফলে আমি তাঁর মসজিদেই স্থায়ীভাবে অবস্থান গ্রহণ করলাম। তিনি আরও বলেন: আমি ইমামে আযমকে দিনে কখনো রোযা ছাড়া এবং রাতে কখনো ইবাদত ও নফলের প্রতি উদাসীন দেখিনি। তবে