Share this link via
Personality Websites!
হলে কিংবা কোনো মাসআলা জানার প্রয়োজন হলে তারা ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত হয়ে তা সমাধানের চেষ্টা করতেন। আমাদেরও উচিত যখনই কোনো শরয়ী মাসআলার সম্মুখীন হই, তখন আমরা যেন দারুল ইফতা আহলে সুন্নাত বা যেকোনো আশিকে রাসূল মুফতি সাহেবের কাছ থেকে শরয়ী নির্দেশনা গ্রহণ করি।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইলম ও আমলের মূর্ত প্রতীক
প্রিয় ইসলামী ভাইয়েরা! * নিঃসন্দেহে ইবাদত ও রিয়াযত এবং অধিক পরিমাণে কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ের মাটি নরম হয় * অন্তর নূরে আলোকিত হয় * আল্লাহ পাকের পরিচয় লাভ হয় * আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায় * তাঁর দরবারে মর্যাদা বৃদ্ধি পায় * চেহারায় নূর প্রকাশ পায় * আল্লাহ পাক ইবাদতকারীদের ভালোবাসেন * ফেরেশতারা তাদের প্রশংসা করেন * মানুষ সুন্দর বাক্য দ্বারা তাদের আলোচনা করে * তাদেরকে নেককার মনে করে তাদের দিয়ে দোয়া করায় * এবং তাদের প্রতি প্রভাবিত হয়ে তাদের কথা মেনে নেয়। আল্লাহ পাক আমাদের ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অগাধ মেধা ও সুমহান ইলমের পাশাপাশি আমলের তৌফিক এবং অসাধারণ তাকওয়া ও পরহেযগারীতাও দান করেছিলেন।
* আমাদের ইমামে আযমের দিন কাটত দ্বীনি ইলম প্রচার করে * রাত কাটত আল্লাহ পাকের স্মরণে * রাতে জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন * আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলতেন * রাতের কিয়ামে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করতেন * রুকুতে তাঁর মহত্ব বর্ণনা করতেন এবং সিজদায় তাঁর পবিত্রতা বর্ণনা করতেন। আসুন! তাঁর ইবাদতের রুটিন সম্পর্কে শুনি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami