Duniya Ki Mohabbat Ki Mazammat

Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat

পক্ষান্তরে দ্বীনদার ব্যক্তি দুনিয়াবী কাজ করলেও তা দ্বীনের স্বার্থেই করে থাকে (মিরাতুল মানাজিহ, /)

দুনিয়া মশার ডানার চেয়েও তুচ্ছ

    হযরত সাহাল বিন সা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের নিকট একটি মশার ডানার সমানও থাকতো, তবে তিনি এই দুনিয়া থেকে কোন কাফিরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না (তিরমিযী, /১৪৩, হাদীস নং: ২৩২৭)

ইবাদত থেকে দূরে থাকার শাস্তি

    হযরত মাকিল বিন ইয়াসার رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমাদের প্রতিপালক ইরশাদ করেন: হে আদম সন্তান! তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো, আমি তোমার অন্তরকে ধনাট্টতায় এবং তোমার দুহাতকে রিযিক দ্বারা পরিপূর্ণ করে দিবো হে আদম সন্তান! তুমি আমার ইবাদত থেকে দূরে সরে থেকো না, (অন্যথায়) আমি তোমার অন্তরকে দরিদ্রতায় পরিপূর্ণ করে দিবো এবং তোমার দুহাতকে দুনিয়াবী কাজে লিপ্ত রাখবো (মুস্তাদরাক লিল হাকিম, /৪৬৪, হাদীস নং:৭৯৯৬)

দুনিয়ার প্রতি ভালবাসা আখিরাতের ক্ষতির কারণ

    হযরত আবু মূসা আশয়ারী رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালবাসা পোষণ করলো, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো এবং যে ব্যক্তি আখিরাতকে ভালবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো, সুতরাং তোমরা অবিনশ্বরকে (আখিরাত) নশ্বরের (দুনিয়া) উপর প্রাধান্য দাও (মুস্তাদরাক লিল হাকিম, /৪৫৪, হাদীস নং: ৭৯৬৭)

আল্লাহ পাক তাঁর বান্দাদের দুনিয়া থেকে দূরে রাখেন