Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
(মু’জামু আউসাত, ৫/২৫২, হাদীস নং-:৭২৩৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দুনিয়াকে দুনিয়া বলা হয় কেন?
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর রচনা “নেকীর দাওয়াত” এর ২১২ পৃষ্ঠায় উদ্ধৃত করেন: ‘দুনিয়া’ শব্দের আভিধানিক অর্থ (Meaning) হলো: ‘নিকটবর্তী’ এবং দুনিয়াকে এ কারণেই দুনিয়া বলা হয় যে, এটি আখিরাতের তুলনায় মানুষের অতিশয় নিকটবর্তী কিংবা এ কারণে বলা হয়ে থাকে যে, নিজের স্বাদ ও কু-প্রকৃত্তির চাহিদা পূরণের কারণে হৃদয়ের অধিকতর নিকটবর্তী।
(হাদীকতুন নদিয়া, ১/১৭)
দুনিয়া কী?