Duniya Ki Mohabbat Ki Mazammat

Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat

তাওয়াক্কুল কাকে বলে?

    আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ্ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাওয়াক্কুল মাধ্যম (উপায়) বর্জন করার নাম নয় বরং اِعْتِمَاد عَلَی الْاَسْبَاب (মাধ্যমের উপর ভরসা করাকে) বর্জন করার নাম (ফতোওয়ায়ে রযবীয়া, ২৪/৩৭৯) অর্থাৎ উপায় বর্জন করার নাম তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল হলো যে, উপায়ের উপর ভরসা না করা (তথা মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করার নাম)

দুনিয়া এবং এর সকল জিনিসের চেয়েও উত্তম

    নবী করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাতের একটি চাবুক পরিমাণ স্থানও দুনিয়া এর মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম (বুখারী, /৩৯২, হাদীস নং ৩২৫০)

    প্রসিদ্ধ মুহাদ্দিস, হযরত আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আলোচ্য হাদীসের ব্যাখ্যায় বলেন: জান্নাতের সামান্যতম স্থান দুনিয়া এর মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম, আর হাদীসে চাবুক শব্দটি উল্লেখ করার কারণ হচ্ছে, আরোহণকারী যখন কোন স্থানে অবতরণ করার ইচ্ছা পোষণ করে, তখন সে স্থানে তার চাবুকটি ফেলে দেয় যাতে সেখানে চাবুকের চিহ্ন থাকে এবং অন্য কেউ সেখানে অবতরণ না করে (আসিয়াতুল লুমআত, /৪৩৩)

    হাকিমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: চাবুক দ্বারা জান্নাতের সামান্যতম স্থানকে বুঝানো হয়েছে। বাস্তবেও জান্নাতের নেয়ামতসমূহ হচ্ছে স্থায়ী, আর দুনিয়ার নেয়ামত হচ্ছে অস্থায়ী। পক্ষান্তরে জান্নাতের নেয়ামতসমূহ হচ্ছে খাঁটি। আবার দুনিয়ার নেয়ামতসমূহ হচ্ছে নিন্মমানের আর জান্নাতের নেয়ামতসমূহ হচ্ছে উৎকৃষ্টমানের। তাই জান্নাতের