Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
করেনি, সেই টাকা, যা পাওয়ার জন্য নিজের জীবনের মূল্যবান মাস ও বছরসমূহ নষ্ট করে দিয়েছিলো, সেই টাকা পয়সাই কিছুদিনের মধ্যেই অসুস্থতায় ব্যয় হয়ে যায়। জি হ্যাঁ! বান্দা যখন বার্ধক্যে উপনিত হয় তখন বিভিন্ন রোগ বালাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে, এবার না সে দুনিয়ার থাকে, না আখিরাতের জন্য কিছু করতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমলের গুরুত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আফসোস! আমরা আখিরাতের চিন্তা করার পরিবর্তে দুনিয়ার রঙ তামাশায় মগ্ন রয়েছি, উন্নত মানের বাড়ি বানানোতে ব্যস্ত (Busy), আমরা আমাদের বাড়ি ঘর খুবই আলীশানভাবে সাজাই। নিজের জীবনকে অর্থের ছড়াছড়ি, উন্নত ও উচ্চ দামি গাড়ি, সুন্দর ও আলীশান অট্টালিকার আশেপাশে অতিবাহিত করতে চাই, একটু ভাবুন তো, এই জিনিসগুলো কতক্ষণ আমাদের কাজে আসবে? এসব কি কবরে সাথে নিয়ে যেতে পারবে? আখিরাতে কি এই জিনিসগুলোর বিপরীতে নেকী অর্জিত হবে? কখনোই নয়! এই ব্যাংক ব্যালেন্স, ধন-সম্পদ এবং জায়গা সম্পত্তি সবই এই দুনিয়ায় রয়ে যাবে, কবরে কিছুই কাজে আসবে না, সেখানে যদি কাজে আসে তবে তা শুধুমাত্র নেক আমলই কাজে আসবে, মুনকার নকীরের প্রশ্নাবলীতে সফলতা দিবে নেক আমলই, কবর ও হাশরে সান্ত্বনা নেক আমলই প্রদান করবে, কবরের সংকীর্নতাকেও নেক আমলই প্রশস্ততায় পরিবর্তন করে দিবে, কবরের অন্ধকারে নেক আমলই জ্বলমল করবে, কবরের আযাবের মাঝে নেক আমলই প্রতিবন্ধক হবে এবং শুধুমাত্র কবর কেন কবরের পর হাশরের ময়দানের গরম এবং এর পিপাসা থেকে, পুলসিরাতে সফলতার সহিত অতিক্রম, হিসাব