Duniya Ki Mohabbat Ki Mazammat

Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat

লেগেছে, সামনে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানির সুগন্ধি মন মননকে মুগ্ধ করে দিচ্ছে, মন সেদিকেই ধাবিত হচ্ছে, মুখে পানি এসে যাচ্ছে, মন চাচ্ছে যে পুরো পাতিলই খেয়ে নিই কিন্তু আসলে এর থেকে কতটুকুই বা খেতে পারবে এক প্লেট বিরিয়ানিই যথেষ্ট, খুব বেশি খেলে দুই বা তিন প্লেট খাওয়ার পর আর খাওয়ার সুযোগই নেই  অনেক সময় এমন হয় যে, পেট ভরে যায় কিন্তু মন ভরে না, ইচ্ছে করে যে, আরো খাই, খুবই সুস্বাদু হয়েছে কিন্তু খাই না, এই কারণেই যে, খাওয়ার উপায়ও তো নাই, পেট ভরে গেছে, আর কিভাবে খাবে, ঠিক অনুরূপভাবে আমরা যতই উপার্জন করি না কেন, কোটি কোটি টাকা জমা করে নিই না কেন কিন্তু এর থেকে এতটুকুই খাবো, যতটুকুতে পেট ভরে অনুরূপভাবে কাপড়ও ততটুকুই ব্যবহার করা হবে যতটুকু দ্বারা একটি পোশাক হয়ে যায়, মোটকথা দুনিয়াবী সম্পদের ভান্ডার জমা নেয়া হলেও ব্যবহার ততটুকুই করতে পারবে যতটুকু নিজের জন্য সম্ভব, অবশিষ্ট সবই দুনিয়ায় রয়ে যাবে যেমনটি

    হাদীসে পাকে রয়েছে: নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বান্দা আমার সম্পদ আমার সম্পদ করতে থাকে, অথচ তার সম্পদ শুধুমাত্র তিনটি অংশ: প্রথমত: তা, যা খেয়ে শেষ করে দেয়া হয়েছে, দ্বিতীয়ত: তা, যা পরিধান করে ময়লা করে দেয়া হয়েছে এবং তৃতীয়ত: তা, যা কাউকে (আল্লাহর পথে) দিয়ে দেয়া হয়েছে আর জমা করে নেয়া হয়েছে তাছাড়া যা কিছু রয়েছে সবই নিঃশেষ হয়ে যাবে এবং তা অপরের জন্য রেখে যেতে হবে (মুসলিম, ১২১০ পৃষ্ঠা, হাদীস নং:৭৪২৫০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নম্বর ৩১ এর উৎসাহ