Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৮ ডিসেম্বর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
মুসাফাহা ও মুয়ানাকার অবশিষ্ট সুন্নাত ও আদব
হিকমত: একে অপরের সাথে হাত মেলানো শত্রুতা দূর করে। (১০১ মাদানী ফুল, পৃ: ৭) * উভয় দিক থেকে এক হাত মেলানো সুন্নাত নয়, দুই হাত দিয়ে মুসাফাহা করা সুন্নাত। কিছু লোক কেবল আঙ্গুলগুলোই একে অপরের সাথে ঠেকিয়ে দেয়, এটিও সুন্নাত নয়। (১০১ মাদানী ফুল, পৃ: ৮) * মুসাফাহা করার (অর্থাৎ হাত মেলানোর) সময় সুন্নাত হলো যে, হাতে রুমাল ইত্যাদি বাধা না থাকা এবং হাতের তালুর সাথে তালু মিলতে হবে। প্রত্যেকে তার ডান হাত অন্যের ডান হাতের সাথে এভাবে মেলাবে, যেন প্রত্যেকের ডান হাত অন্যের দুই হাতের মাঝখানে থাকে। (বাহারে শরীয়ত, খন্ড ৩, পৃ: ৪৭১) * মুসাফাহা করার সময় একে অপরের বৃদ্ধাঙ্গুলি সামান্য চাপুন। (বাহারে শরীয়ত, খন্ড ৩, পৃ: ৪৭১) হিকমত: বৃদ্ধাঙ্গুলিতে এমন একটি শিরা আছে যে, তা ধরলে ভালোবাসা সৃষ্টি হয়। (বাহারে শরীয়ত, খন্ড ৩, পৃ: ৪৭১) * কিছু লোক মুসাফাহা করার পর নিজের হাত চুমু খায়, এটি মাকরুহ। (বাহারে শরীয়ত, ৩/৪৭২) * মুয়ানাকা (অর্থাৎ আলিঙ্গন করা) সুন্নাত। (ফতোওয়ায়ে রযবীয়া, ৮/৬১৪) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত জাফর বিন আবী তালিব رَضِیَ اللهُ عَنْہُ কে অভ্যর্থনা জানান এবং তাঁর সাথে মুয়ানাকা করেন এবং উভয় চোখের মাঝখানে চুম্বন করেন। (আবু দাউদ, ৪/৪৫৫, হাদীস: ৫২২০) * ঈদের নামাযের পর মুসলমানদের মধ্যে মুয়ানাকার প্রচলন আছে এবং এটি খুশি প্রকাশের একটি পদ্ধতি। এই মুয়ানাকাও জায়িয, তবে ফিতনার আশঙ্কা না থাকলে, যেমন; সুদর্শন অল্পবয়সী ছেলেদের