Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করতে এবং ইশকে রাসূলের প্রদীপ জ্বালাতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। যেলি হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি হলো প্রতিদিন ‘নেক আমল’ এর পুস্তিকা পূরণ করা, নেক আমল পুস্তিকার উপর আমল করার বরকতে সুন্নাত ও অন্যান্য নেক আমলের অভ্যাসের পাশাপাশি গুনাহ থেকে বাঁচার মানসিকতা তৈরি হবে। শায়খে তরীকাত আমীরে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ৩১ হলো যে: "আজ কি আপনি এই সুন্নাতের উপর কিছু কিছু আমল করেছেন? (যেমন: মিসওয়াক, ঘরে আসা-যাওয়া, ঘুমানো-জাগ্রত হওয়া, কিবলামুখী হয়ে বসা ইত্যাদি)।" এই নেক আমলের বরকতে আমরা অনেক সুন্নাতের অনুসারী হয়ে যাবো। আল্লাহ পাক আমাদের নেক আমলের অনুসারী বানিয়ে দিক। آمین
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মুসাফাহা ও মুয়ানাকার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন দু’জন ইসলামী ভাই একে অপরের সাথে দেখা করে, তখন প্রথমে সালাম করুন এবং তারপর উভয় হাত মেলান, কারণ সাক্ষাতের সময় সালাম ও মুসাফাহা করা সুন্নাতে সাহাবা (عَلَیْہِمُ الرِّضْوَان) বরং সুন্নাতে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। (মিরাতুল মানাজিহ, খন্ড ৬, পৃ: ৩৫৫) মুসাফাহা এবং মুয়ানাকার (অর্থাৎ আলিঙ্গন করার) নিয়ত: হাত মেলানোর সুন্নাতকে জীবিত রাখব, সুন্নাত অনুযায়ী উভয় হাত দিয়ে সরাসরি মুসাফাহা করব, মুসাফাহার সময় দরুদ শরীফ পড়ব, মুয়ানাকা