Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
তবে তোমরা সেদিন বন্যার আবর্জনার স্তুপে পরিণত হয়ে পড়বে অর্থাৎ (তোমরা বন্যার পানিতে খড় খুটার মত ভেসে যাবে। অর্থাৎ তোমাদের মধ্যে বীরত্ব, সাহসিকতা, শৌর্যবীর্য কিছুই থাকবে না।) আর আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি বের করে দিবেন এবং তোমাদের অন্তরে অলসতা, দুর্বলতা ঢেলে দিবেন। কেউ বললো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! “وَھْن”(ওয়াহন) কী জিনিস? ইরশাদ করলেন: “দুনিয়ার ভালবাসা এবং মৃত্যুর ভয়। (আবু দাউদ, ৪/১৫০ পৃষ্ঠা, হাদীস নং: ৪২৯৭)
দুনিয়ার প্রতি ভালবাসা গুনাহের মূল
হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; আমি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাঁর এক খুতবায় ইরশাদ করতে শুনেছি: দুনিয়ার প্রতি ভালবাসা হচ্ছে সকল গুনাহের মূল। (মিশকাতুল মাসাবিহ, ২/২৫০, হাদীন নং- ৫২১২)
আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা
হযরত মুস্তাওরিদ
বিন শাদ্দাদ رَضِیَ
اللهُ عَنْہُ হতে বর্ণিত;
আল্লাহর মাহবুব
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
ইরশাদ করেন: আল্লাহর
শপথ! আখিরাতের
তুলনায় দুনিয়া
হল এতটুকু,
যেমন কেউ সমুদ্রে
তার আঙ্গুল ডুবিয়ে
দেখে যে, তার
আঙ্গুলে কতটুকু
পানি আসলো। (মুসলিম,
১৫২৯
পৃষ্ঠা, হাদীস নং: ২৮৫৮)
হাকিমুল উম্মত,
মুফতী আহমদ ইয়ার
খান رَحْمَۃُ
اللهِ
عَلَیْہِ
বলেন: এটা শুধুমাত্র
বুঝানোর উদ্দেশ্যে
বলা হয়েছে। মনে
রাখবেন! দুনিয়া
হচ্ছে তা,
যা (মানুষকে)
আল্লাহর স্মরণ
হতে অলস করে রাখে,
বুদ্ধিমান আরিফের
(আল্লাহ পাকের
পরিচয়
সম্পর্কে
জ্ঞাত) দুনিয়া
হচ্ছে আখিরাতের
ক্ষেত স্বরূপ।
তার দুনিয়া খুবই
মহান, অলস
ব্যক্তির নামাযও
দুনিয়া স্বরূপ,
যা সে সুনাম অর্জনের
জন্য আদায় করে।
জ্ঞানী ব্যক্তির
আহার পানাহার নিদ্রা-জাগরণ,
বরং জীবন-মরণ সবকিছু দ্বীনের
স্বার্থে তথা রাসূলে
আকরাম