Duniya Ki Mohabbat Ki Mazammat

Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত পালনের উদ্দেশ্যে হয়ে থাকে সুতরাং মুসলমানরা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত পালনার্থে আহার পানাহার, নিদ্রা জাগরণ করে থাকে حَياةُ الدُّنْيا! এক বিষয় আর حَيٰوةٌ فى الدُّنْيا এবং حَياةٌ للِّدُّنْيا আরেক বিষয় অর্থাৎ পার্থিব জীবন এক বিষয়, আর দুনিয়ার মধ্যে জীবন দুনিয়া অর্জনের জন্য জীবন আরেক বিষয় যে জীবন দুনিয়াতে আখিরাতের উদ্দেশ্যে হয়, দুনিয়ার উদ্দেশ্যে হয় না, সে জীবন সার্থক বরকতময় (মিরাতুল মানাজিহ, /)

মৃত মেষ শাবক

    হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; নবীয়ে করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক মৃত মেষ শাবকের নিকট দিয়ে গমন করার সময় ইরশাদ করলেন: তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে, (এই মৃত মেষ শাবকটি) এক দিরহামের বিনিময়ে খরিদ করবে? তাঁরা আরয করলেন: আমরা চাই না যে, তা কোন কিছুর বিনিময়েই নেয়া তখন ইরশাদ করলেন: আল্লাহর শপথ! দুনিয়া আল্লাহর নিকট এর চেয়েও বেশী নিকৃষ্ট, যেমনিভাবে এটা তোমাদের নিকট নিকৃষ্ট (মিশকাতুল মাসাবিহ, /২৪২, হাদীস নং:৫১৫৭)

    হাকিমুল উম্মত, হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ছাগলের মৃত বাচ্চা কেউ চার আনা মূল্য দিয়েও ক্রয় করতে চায় না। কেননা এর চামড়া মূল্যহীন আর মাংস ইত্যাদি হারাম। সেটা কে ক্রয় করবে? সুফিগণ বলেন: দুনিয়াদার ব্যক্তিকে সমগ্র দুনিয়ার পীর মুর্শিদরা মিলেও হেদায়েত করতে পারেন না। পক্ষান্তরে দুনিয়াত্যাগী দ্বীনদার ব্যক্তিকে সমস্ত শয়তান মিলেও পথভ্রষ্ট করতে পারে না। দুনিয়াদার ব্যক্তি দ্বীনি কাজ করলেও তা দুনিয়াবী উপকার লাভের উদ্দেশ্যে করে থাকে।