Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
নিকাশ এবং জাহান্নামের আযাব থেকেও আমাদেরকে নেক আমলই মুক্তি প্রদান করবে, তাই নেক আমলের চিন্তা করুন।
তিন ধরনের বন্ধু
প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মৃত ব্যক্তির সাথে তিনিটি জিনিস যায়: (১) তার পরিবারের লোকেরা (২) তার সম্পদ এবং (৩) তার আমল। অতঃপর দু’টি জিনিস ফিরে আসে আর একটি তার সাথে রয়ে যায়। পরিবারের লোকেরা এবং সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়। (বুখারী, কিতাবুর রিকাক, ৪/২৫০, হাদীস নং:৬৫১৪) আর হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা বলে: مَاقَدَّمَ অর্থাৎ সে পূর্বে কি পাঠিয়েছে? এবং লোকে জিজ্ঞাসা করে: مَاخَلَّفَ অর্থাৎ সে কি রেখে গেছে? (শুয়াবুল ঈমান, হাদীস নং-১০৪৭৫, ৭/৩২৮) অর্থাৎ মৃত্যুর সময় ওয়ারিশরা রেখে যাওয়া সম্পদের চিন্তায় থাকে যে, কি রেখে যাচ্ছে? এবং যে ফেরেশতা রূহ কবয করার জন্য আসে, সে আমল ও আক্বীদার হিসাব করে। (মিরাতুল মানাজিহ, ৭/৪৯)
হে আশিকানে রাসূল! বুদ্ধিমত্তার চাহিদা যে, আমরা যেন দুনিয়া এবং এর মধ্যকার জিনিসের চিন্তা ছেড়ে দিই এবং নেক আমল অর্জনে মশগুল হয়ে যাই। যেই ধন-সম্পদ উপার্জনের জন্য আমরা জীবন শেষ করে দিচ্ছি, এর মধ্য থেকে শুধুমাত্র এতটুকুই আমাদের, যা ব্যয় করে দিয়েছি। যা অবশিষ্ট রয়ে গেছে তা আমাদের নয়, বরং ওয়ারিশদের। মনে রাখবেন এই অর্থ কারো বিশ্বস্ততা রক্ষা করেনি, এটা আসলেই হাতের ময়লা, মনে করুন! যদি জীবনে কোটি কোটি টাকা জমাও করে নেয়া হয়, তবুও আমরা ততটুকুই ব্যবহার করতে পারবো যতটুকু আমরা করতে পারি। এভাবে বুঝে নিন, যেমন কোন ব্যক্তির ক্ষুধা