Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
(অর্থাৎ আলিঙ্গন করার) সুন্নাত আদায় করব। সুন্নাত, আদব এবং হিকমত: * হযরত কাতাদা رَضِیَ
اللهُ عَنْہُ
হযরত আনাস رَضِیَ
اللهُ عَنْہُ
কে জিজ্ঞাসা করলেন: সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ
الرِّضْوَان
কি একে অপরের সাথে মুসাফাহা করতেন? তখন হযরত আনাস رَضِیَ
اللهُ عَنْہُ
উত্তর দিলেন: হ্যাঁ। (বুখারী, ৪/১৭৭, হাদীস: ৬২৬৩)
* যখন দুই বন্ধু একে অপরের সাথে দেখা করে, মুসাফাহা করে এবং নবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর উপর দরুদ পাক পড়ে, তখন তাদের পৃথক হওয়ার আগেই উভয়ের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (শুআবুল ঈমান, ৬/৪৭২, হাদীস: ৮৯৪৪) * হাত মেলানোর সময় দরুদ শরীফ পড়ে সম্ভব হলে এই দোয়াটিও পড়ে নিন: یَغْفِرُ
اللّٰہُ لَنَا
وَ لَکُم (অর্থাৎ আল্লাহ পাক আমাকে ও তোমাকে ক্ষমা করুক)। মুসাফাহা করার সময় যে দোয়া চাওয়া হয়, তা কবুল হয়, যেমন হাদীস পাকে আছে: দুইজন মুসলমান হাত মেলানোর সময় যে দোয়া চাইবে, তা কবুল হবে, এমনকি হাত আলাদা হওয়ার আগেই উভয়ের মাগফিরাত হয়ে যাবে। (মুসনাদ আহমদ, ৪/২৮৬, হাদীস: ১২৪৫৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মুসাফাহা ও মুয়ানাকার অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালাকায় বর্ণনা করা হবে। সুতরাং সেগুলো জানতে তরবিয়্যতি হালাকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ