Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat
সামান্যতম স্থানের সাথেও দুনিয়ার কোন তুলনাই হতে পারে না। (মিরাতুল মানাজিহ্, ৭/৪৪৭)
দুনিয়ার জন্য সম্পদ সঞ্চয়কারীরা নির্বোধ
উম্মুল মুমিনীন, হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত: রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: দুনিয়া হচ্ছে তারই ঘর, যার কোন ঘর নেই, আর তারই সম্পদ, যার কোন সম্পদ নেই এবং দুনিয়ার জন্য সেই সম্পদ সঞ্চয় করে যার জ্ঞান (বিবেক) নেই। (মিশকাতুল মাসাবীহ্, ২/২৫০, হাদীস নং ৫২১১)
দুনিয়ায় মুসাফিরের ন্যায় থাকো
হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا হতে বর্ণিত; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কাঁধ ধরে ইরশাদ করেন: দুনিয়াতে একজন অপরিচিত ও মুসাফির হয়ে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: যখন তুমি সন্ধ্যা (অতিবাহিত) করবে, তখন আগামী সকালের অপেক্ষা করো না, আর যখন সকাল (অতিবাহিত) করবে, তখন সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থ অবস্থাকে অসুস্থতার জন্য এবং জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নাও। (বুখারী, ৪/২২৩, হাদীস নং: ৬৪১৬)
শত্রুর ভয় চলে যাবে
হযরত সাওবান رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: অচিরেই তোমাদের নিকট এমন এক সময় আসবে, যখন কাফেররা তোমাদের বিরুদ্ধে একে অপরকে এমনিভাবে আহ্বান করবে, যেমনিভাবে একজন আহারকারী তার খাবারের পাত্রের প্রতি আরেকজনকে আহ্বান করে থাকে। কেউ আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেদিন কি আমাদের স্বল্পতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হবে? ইরশাদ করলেন: না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে।