Duniya Ki Mohabbat Ki Mazammat

Book Name:Duniya Ki Mohabbat Ki Mazammat

পুস্তিকার ১১ নং পৃষ্ঠা থেকে দুনিয়ার আসলরূপ এবং এর নিন্দা সম্পর্কে কয়েকটি হাদীসে মুবারাকা শ্রবণ করুন

পাখিদের জীবিকা

    আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি: তোমরা যদি আল্লাহ পাকের উপর এমন তাওয়াক্কুল করো, যেরূপ তার উপর তাওয়াক্কুল করার হক রয়েছে তাহলে তিনি তোমাদেরকে এমন রিযিক প্রদান করবেন, যেমনিভাবে তিনি পাখিদেরকে প্রদান করেন ওরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে

(তিরমিযী, /১৫৪, হাদীস নং: ২৩৫১)

    হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আলোচ্য হাদীসের ব্যাখ্যায় বলেন: তাওয়াক্কুলের হক এটাই যে, সবকিছুর প্রকৃত দাতা পরিচালক একমাত্র আল্লাহ পাককেই মনে করা অনেকে বলেন: হালাল উপার্জন করা এবং প্রতিদান আল্লাহ পাকের উপরই ছেড়ে দেয়াই হলো আসল তাওয়াক্কুল শরীরকে কাজে নিয়োজিত করে অন্তরকে আল্লাহর ধ্যানে লাগিয়ে দেয়ার নামই হচ্ছে তাওয়াক্কুল অভিজ্ঞতাও এটাই যে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুলকারীরা অনাহারে মরে না মনে রাখবেন! পাখিরা খাবারের সন্ধানে বাসা থেকে ঠিকই বের হয় তবে হ্যাঁ! গাছে গাছে উড়ার ক্ষমতা না থাকলে তবে তাকে সেখানেই খাদ্য পানি পৌঁছে দেন কাকের বাচ্চা ডিম থেকে বের হয় সাদা, তাদের পিতা-মাতা তাদের দেখে ভয়ে পালিয়ে যায়, আল্লাহ পাক তাদের মুখে এক প্রকারের কীট জমা করে দেন, এই বাচ্চারা তা খেয়েই বড় হয়, যখন কালো হতে থাকে তখনই বাবা-মা ফিরে আসে (মিরাত, /১১৩-১১৪ মিরকাত, /১৫৬, হাদীস নং ৫২৯৯ এর পাদটিকা)