Book Name:সকাল কোন অবস্থায় করলে?
রাতে তিলাওয়াতের সর্বোত্তম সময় হলো মাগরিব ও ইশার মাঝখানে এবং এরপর অর্ধরাতের পর এবং দিনে সবচেয়ে চমৎকার সময় হলো সকালের সময়। (আজায়িবুল কুরআন, পৃষ্ঠা: ২৩৯) * গোসলখানা এবং নাপাকির জায়গাগুলোতে কুরআন শরীফ পড়া নাজায়িয। (জান্নাতী যেওর, পৃষ্ঠা: ৩০০) * রাতের সময় তিলাওয়াতের আধিক্য করুন, কারণ ঐ সময় মানসিকতা প্রশান্ত এবং অন্তর নিশ্চিন্ত থাকে। (আজায়িবুল কুরআন, পৃষ্ঠা: ২৩৯) * বাজার এবং কারখানা যেখানে মানুষ কাজে ব্যস্ত থাকে সেখানে উচ্চস্বরে কুরআন শরীফ পড়া নাজায়িয। (জান্নাতী জেওর, পৃষ্ঠা: ৩০১) * যে ব্যক্তি ভুল পড়বে এর শ্রোতার উপর ওয়াজিব যে, তাকে বলে দেয়া; তবে শর্ত হলো যে, বলে দেওয়ার কারণে যেন বিদ্বেষ ও হিংসা সৃষ্টি না হয়। (সীরাতুল জিনান, ১/২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কিয়ামতের লাঞ্ছনা থেকে মুক্তির দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী ”কিয়ামতের লাঞ্ছনা থেকে মুক্তির দোয়া“ মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَللّٰهُمَّ لَا تُخْزِنِي یَوْمَ الْبَاْسِ وَ لَا تُخْزِنِي یَوْمَ الْقِیَامَۃِ
অনুবাদ: হে আল্লাহ! আমাকে যুদ্ধের দিন লাঞ্ছিত করো না এবং আমাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করো না। (ফয়যানে দোয়া, পৃষ্ঠা: ৩১৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম। (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো