Share this link via
Personality Websites!
আমি ওযু করে দুই রাকাত নামায আদায় করবো।” অনুমতি পাওয়ার পর তিনি ওযু করলেন এবং ছাদে চলে গেলেন, সেখানে তিনি দুই রাকাত নামায আদায় করার পর ছাদ থেকে নিচের দিকে উঁকি দিয়ে দেখলেন, এর উচ্চতা (প্রায়) বিশ (২০) গজ হবে। তিনি অসহায় হয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন: “হে আমার মালিক! আমি দীর্ঘদিন যাবৎ তোমার ইবাদতে মগ্ন আছি, আমাকে এই আপদ থেকে মুক্তি দাও।” একথা বলেই তিনি ছাদ থেকে লাফ দিলেন, আল্লাহ পাক হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام কে আদেশ দিলেন: “যাও, আমার বান্দাকে মাটিতে পরার পূর্বেই সামলিয়ে নাও, কেননা সে আমার অসন্তুষ্টির ভয়ে লাফ দিয়েছে।” হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام খুবই দ্রুত এসে সেই ব্যক্তিকে ধরে নিলেন এবং মাটিতে বসিয়ে দিলেন। এই আপদ থেকে মুক্তি পেয়ে তিনি আনন্দচিত্তে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে পৌঁছে দেখলেন যে, তার পরিবার ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে আছে, তিনিও তাদের সাথে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন প্রতিবেশি আসলো এবং সে সেই আবিদকে বললো: কিছু রুটি দাও। আবিদ বলতে লাগলো: আল্লাহ পাকের শপথ! আমাদের নিকট তো খাওয়ার কিছুই নেই, তন্দুর দেখো! তাতেও কিছুই নেই। সেই প্রতিবেশী তন্দুরের দিকে তাকালে তাতে সে পাকানো রুটি দেখতে পেলো। সে আবিদকে এ ব্যাপারে বললো। যখন তাঁর পরিবার এই বিষয়টি দেখলো তখন তারা খুবই আশ্চর্য হয়ে গেলো। আবিদের স্ত্রী বলতে লাগলো: নিশ্চয় এতে আমাদের কোন কৃতিত্ব নেই বরং এসব তোমারই বরকত ও কারামতের কারণেই হয়েছে, বলো এর গোপন রহস্য কি? অতঃপর আবিদ নিজের গোপন রহস্য উম্মোচন করলো এবং তিনি পুরো ঘটনা বর্ণনা করলো, যার বরকতে সে এই নেয়ামত পেয়েছে। (দুররাতুন নাসেহীন, পৃষ্ঠা: ২৭০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami