Apni Islah Ka Nuskha

Book Name:Apni Islah Ka Nuskha

() যেন শবে কদর পেয়ে গেলো:

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ফেব্রুয়ারী ২০২৬ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

খাওয়ার অবশিষ্ট সুন্নাত আদব

ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুধ ও খেজুর একত্রে ব্যবহার করতেন এবং সেটাকে উত্তম খাবার সাব্যস্ত করতেন। (মুসনাদে ইমাম আহমদ, ৫/৩৮৫, হাদীস: ১৫৮৯৩) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পছন্দনীয় খাদ্য ছিল মাংস। (তিরমিযী, ৫/৫৩৩, হাদীস: ১৭৮) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করতেন: মাংস কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করে আর দুনিয়া ও আখিরাতের খাবারের সর্দার। যদি আমি আল্লাহর নিকট চাইতাম যে, আমাকে প্রতিদিন মাংস প্রদান করুন তবে প্রদান করতেন। (ইত্তিহাফুস্ সাদাত, ৮/২৩৮) ó হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাংস ও লাউ দিয়ে তরকারী তৈরী করে খেতেন (অর্থাৎ মাংস ও কদু শরীফের তরকারীতে রুটির টুকরা ভালভাবে ভিজিয়ে আহার করতেন।) (ইত্তিহাফুস সাদাত, ৭/২৩৯) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন মাংস খেতেন, তখন সেটার দিকে পবিত্র মাথাকে ঝুঁকাতেন না। (ইত্তিহাফুস সাদাত, ৭/২৩৯) বরং সেটাকে নিজের মুখ মুবারকের দিকে উঠাতেন অতঃপর দাঁত মোবারক দিয়ে কাটতেন। (তিরমিযী, ৩/৩২৯, হাদীস: ১৮৪২)