Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘটনাটি থেকে অর্জিত হওয়া পয়েন্ট
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনাটি থেকে জানা গেলো! যে ব্যক্তি নিজের আমলকে নিরীক্ষণ করতে থাকে অর্থাৎ চিন্তা ভাবনা করতে থাকে এবং নিজেকে সর্বদা আল্লাহ পাকের প্রতি ভীত রাখে তবে এই নেক আমল তাকে দুনিয়াবী সমস্যা থেকে মুক্ত করে নেয় এবং আখিরাতেও তার জন্য উপকারী সাব্যস্ত হয়।
দ্বিতীয় বিষয় হলো! নিজের আমলের নিরীক্ষণ করতে থাকার অভ্যাসে বান্দা গুনাহ থেকেও বেঁচে যায়। এখনই আমরা শুনলাম যে, সেই ইবাদত গুজার ব্যক্তি যখন মহিলার গুনাহের আমন্ত্রণের দিকে ধাবিত হলো তখন নিজের আমলের মূল্যায়নের (Self Accountability) অভ্যাসের কারণে দ্রুত তার মুখ দিয়ে এই বাক্য বের হয়ে এলো: “হে নফস! আল্লাহকে ভয় করো!” অতঃপর তার উপর খোদাভীতি এমনভাবে প্রাধান্য লাভ করলো যে, সে গুনাহ থেকে বেঁচে গেলো।
তৃতীয় বিষয় হলো! বিপদের সময় নেকী সর্বদা কাজে আসে, বরং নেকীর বরকতে বিপদের সময়ও আল্লাহ পাকের সাহায্য আসে, যখন সেই নেক ব্যক্তি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য ছাদ (Roof) থেকে লাফ দিলে আল্লাহর সাহায্যে প্রাণনাশ ও শারীরিক বিপদ থেকে নিরাপদ ছিলো। নিঃসন্দেহে তার নেকীর বরকতেই আল্লাহ পাকের সাহায্য তার নসীব হয়।
এখানে এই বিষয়টি মনে গেঁথে রাখুন! আমাদের শরীয়তে নিজেকে ইচ্ছকৃত ধ্বংসে নিক্ষেপ করার অনুমতি দেয় না। তবে আমাদের উচিৎ যে, নিজের আমলের মূল্যায়ন (Self
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami