Apni Islah Ka Nuskha

Book Name:Apni Islah Ka Nuskha

ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর নিকট ছাগলের মাংসের মধ্যে রান ঘাড়ের মাংস পছন্দনীয় ছিল (তিরমিযী, / ৩৩০, হাদীস :১৮৪২, ১৮৪৪) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পাকস্থলি (খাওয়া) পছন্দ করতেন না, কারণ তা প্রস্রাবের (থলির) নিকটবর্তী হয়ে থাকে (কানযুল উম্মাল, /৪১, হাদীস: ১৮২১২) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট প্লীহা (খাওয়ার প্রতি) ঘৃণা ছিল কিন্তু সেটাকে হারাম সাব্যস্ত করেননি (ইত্তিহাফুস সাদাত, /২৪৩) ó হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক আঙ্গুলগুলো দিয়ে থালা চেটে খেতেন এবং ইরশাদ করতেন: খাবারের শেষাংশে বরকত বেশী থাকে (শুয়াবুল ঈমান, /৮১, হাদীস: ৫৮৫৪) ó হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট তাজা ফলের মধ্যে তরমুজ আঙ্গুর বেশি পছন্দনীয় ছিল (কানযুল উম্মাল, /৪১, হাদীস: ১৮২০০) ó তরমুজ, রুটি চিনি দিয়ে আহার করতেন (ইত্তিহাফুস সাদাত, /২৩৬) ó অনেক সময় ভেজা খেজুরের সাথে (তরমুজ) খেতেন (তিরমিযী, /৩৩২, হাদীস: ১৮৫০) ó উভয় হাতের দ্বারা সাহায্য নিতেন একদা ভেজা খেজুর ডান হাতে খাচ্ছিলেন আর বিচি বাম হাতে রাখছিলেন একটি ছাগল পাশ দিয়ে যাচ্ছিল, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেটাকে বিচি সহকারে ইশারা করলেন: সেটা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাম হাত থেকে বিচিগুলো খেতে লাগল এবং তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান হাতে খাচ্ছিলেন শেষ পর্যন্ত প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবসর হলেন তখন সেটাও চলে গেল (ইত্তিহাফুস সাদাত, /২৩৭) ó আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাঁচা রসুন, কাঁচা পিঁয়াজ গিনদানা (এক প্রকার দূর্গন্ধযুক্ত সবজী) খেতেন না (তারীখে বাগদাদ, /২৬২)

 ó রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনো কোন খাদ্যকে মন্দ বলেননি যদি ভাল লাগতো খেয়ে নিতেন আর পছন্দ না হলে তার মোবারক হাত থামিয়ে নিতেন

(মুসলিম, ১১৪১ পৃষ্ঠা:১১৪১, হাদীস: ২০৬৪)