Share this link via
Personality Websites!
ó ভাল অভ্যাস সৃষ্টি হয়। ó মন্দ অভ্যাস থেকে মুক্তির মানসিকতা সৃষ্টি হয়। ó মোটকথা নফসের জবাবদিহিতার কারণে দুনিয়ায়ও সহজতা হয় এবং আখিরাতও ভাল হয়ে যায়।
এই কারণেই আমাদের ধর্ম নফসের জবাবদিহিতা করার শিক্ষা দেয়। আসুন! নফসের জবাবদিহিতা করার সংজ্ঞা শ্রবণ করি, যাতে আমরা আরো বেশি ভালভাবে নিজের আমলের জবাবদিহিতা করাতে সফল হতে পারি।
জবাবদিহিতা কি?
হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের প্রসিদ্ধ কিতাব “ইহইয়াউল উলুম” এ বলেন: আমলের আধিক্য, সংখ্যায় বেশি এবং ক্ষতি সাধনের জন্য যে চিন্তা ভাবনা করা হয় তাকে জবাবদিহিতা বলা হয়, যদি বান্দা নিজের সারা দিনের আমলকে সামনে রাখে যাতে তাতে কম বেশি সম্পর্কে জানা যায়, এটাই হলো জবাবদিহিতা। (ইহইয়াউল উলুম, ৫/৩১৯)
চিন্তা ভাবনা কাকে বলে?
اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নিজের আমলের জবাবদিহিতা করার মানসিকতা দিতে থাকেন, মানুষের উচিৎ যে, আখিরাতের হিসেবে নিজের জীবন ব্যবস্থার প্রতি চিন্তা ভাবনা করা, অতঃপর যে কাজ তার আখিরাতের জন্য ক্ষতিকর হতে পারে, তা সংশোধনের চেষ্টা করা এবং যে কাজ আখিরাতের হিসেবে উপকারী মনে হয় তাতে উন্নতি সাধনে পদক্ষেপ গ্রহণ করা। অটলতার সহিত নিজের আমলের জবাবদিহিতা করাতে বরকত অর্জিত হয়, এই কারণেই বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ المُبِيْن প্রবল দৃঢ়তার সহিত নিজের আমলের জবাবদিহিতা করতেন এবং তাতে কোনভাবেই অলসতা প্রদর্শন করতেন না। আসুন! এ প্রসঙ্গে বুযুর্গানে দ্বীনদের رَحِمَہُمُ اللهُ المُبِيْن কিছু ঘটনাবলী শুনি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami