Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের এবং অপরের সংশোধনের জন্য চেষ্টা করা ইসলামের মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। বর্তমানে একটি বিরাট অংশ রয়েছে, যারা এই উদ্দেশ্যকে ভুলে যাচ্ছে, সংশোধনের একটি অনন্য মাধ্যম হচ্ছে নফসের জবাবদিহিতা করা (অর্থাৎ এরূপ চিন্তা ভাবনা করা যে, আমি কেমন আমল করছি)। আজ আমরা নফসের জবাবদিহিতার (Self Accountability) গুরুত্ব এবং এর উপকারিতা সম্পর্কে শ্রবণ করবো। বুযুর্গদের নফসের জবাবদিহিতার (Self Accountability) কিছু ঘটনাবলীও শ্রবণ করবো, বর্তমান যুগে আমরা দৈনিক ভিত্তিতে নিজের আমলের জবাবদিহিতা (Self Accountability) কিভাবে করবো? এসম্পর্কেও কিছু বিষয় বয়ান হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সম্পূর্ণ বয়ান ভাল ভাল নিয়ত সহকারে শোনার সৌভাগ্য নসীব করুক।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami