Book Name:Apni Islah Ka Nuskha
বোবা বধির) ইসলামী ভাইদের জন্য ২৭টি নেক আমল প্রদান করেছেন।
নেক আমলের গুরুত্ব
হে আশিকানে রাসূল! “নেক আমল” এর মহান উপহার শুধু বুযুর্গানে দ্বীনদের رَحِمَہُمُ اللهُ المُبِيْن স্মরণ করিয়ে দেয় না বরং তাঁদের পদাঙ্ক অনুসরণে চলে চিন্তা ভাবনা করার অনন্য উপায়ও বটে, এই নেক আমলের উপর আমল করে আমরা আমাদের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টার মহান প্রেরণা পেতে পারি। নেক আমলের পুস্তিকা খুলে এতে প্রদত্ত প্রশ্নাবলীর উত্তরে নিজেই “হ্যাঁ” অথবা “না” এর মাধ্যমে নিজেই নিজের আমলের ভাল মন্দ বিচার করে নিজের ভুলসমূহ শোধরাতে পারবে। اَلْحَمْدُ لِلّٰه অসংখ্য ইসলামী ভাই, ইসলামী বোন এবং শিক্ষার্থীরা প্রতিদিন “চিন্তা ভাবনা” করে নেক আমলের পুস্তিকায় প্রদত্ত ছক পূরণ করে থাকে, যার বরকতে নেককার হওয়া এবং গুনাহ থেকে বাঁচার পথে আসা প্রতিবন্ধকতা আল্লাহর দয়া ও অনুগ্রহে দূর হতে থাকে, সুন্নাতের অনুসারী, গুনাহের প্রতি ঘৃণা এবং ঈমান হিফাযতের জন্য চেষ্টা করার মানসিকতাও নসীব হয়। যদি আপনি এই পুস্তিকা কিনে নিজের নিকট রাখেন, বারবার দেখতে থাকেন, চিন্তা ভাবনা করতে থাকেন তবে শুধু আখিরাতের স্মরণ আসবে না বরং নেক আমল করার এবং গুনাহ থেকে বিরত থাকার মানসিকতাও সৃষ্টি হবে। নেক আমলের পুস্তিকা নিজেকে উপদেশ দেয়ার অনন্য মাধ্যম (Source)। আমাদের বুযুর্গানে দ্বীনরাও رَحِمَہُمُ اللهُ المُبِيْن নিজেদেরকে উপদেশ দেয়ার বিভিন্ন পদ্ধতি অবলম্বন গ্রহণ করতেন।
নিজের আমলের জবাবদিহিতা গ্রহণকারী বুযুর্গ
হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে বর্ণিত আছে: তিনি তাঁর মসজিদে একটি চাবুক ঝুলিয়ে রেখেছিলেন এবং