Book Name:Apni Islah Ka Nuskha
দূর্ভাগ্যক্রমে এখন তো কদম কদমে গুনাহের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথমে বান্দা একাকীত্ব অবলমন্বন করে গুনাহ থেকে বাঁচতে সফল হতে পারতো, কিন্তু এখন মোবাইলের জন্য গুনাহ থেকে বাঁচার মতো একাকীত্ব হয়তো কারো নসীব হয়ে থাকে, সারাদিনের সংগঠিত এই গুনাহগুলোকে নিজের জীবনের দিনগুলো দিয়ে গুণ করুন তখন ফলাফল সম্ভবত লাখের ঘরে পৌঁছে যাবে। ভাবুন তো! এতগুলো গুনাহ সহকারে আমরা আল্লাহ পাকের দরবারে কিভাবে উপস্থিত হবো। তাই এখনই সময়, এখনই দৃঢ় তাওবা করে নিন এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার দৃঢ় নিয়ত করে নিন। আর হায়! যদি প্রতিদিন ঘুমানোর পূর্বে সারা দিনের আমলের প্রতি চিন্তা ভাবনা করার তৌফিকও নসীব হয়ে যেতো।
এই ঘটনা থেকে একটি বিষয় এটাও জানা গেলো! যে ব্যক্তি নিজের আমলের প্রতি চিন্তা ভাবনা করে এই দুনিয়া থেকে যায়, তখন আল্লাহ পাক বান্দাদের মাঝে এরূপ ঘোষণা করান যে, সে জান্নাতে চলে গেছে। সুতরাং আমাদেরও নফসের জবাবদিহিতা অর্থাৎ চিন্তা ভাবনা করাকে অভ্যাস বানিয়ে নেয়া উচিৎ।
নফসের জবাবদিহিতা করার গুরুত্ব
হে আশিকানে রাসূল! মনে রাখবেন! যেমনিভাবে দুনিয়াবী ব্যবসা বানিজ্যের সাথে সম্পৃক্ত যে কোন ব্যক্তি সফল হতে পারে, যখন সে তার ব্যয়কৃত মাল থেকে কয়েকগুণ বেশি লাভ করতে সফল হয় এবং তার আসল মূলধনও রক্ষিত থাকে। এই উদ্দেশ্য অর্জনের জন্য সে নিজের ব্যবসায় দৈনিক, মাসিক এবং বাৎসরিক হিসাব করে, অতঃপর এতে বিভিন্ন পর্যায়ে শুধু মৌখিক চিন্তা ভাবনা করে না বরং তা লিখিতভাবে সংরক্ষণ করার চেষ্টাও করে থাকে, যেখানে কোন প্রকারের দুর্বলতা দেখা যায়, তা ঠিক করে নেয় এবং যে জিনিস মুনাফা অর্জনে