Apni Islah Ka Nuskha

Book Name:Apni Islah Ka Nuskha

আল্লাহ পাককে ভয় করতে থাকো!

    হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি একটি বাগানে গেলাম, তখন সেখানে আমীরুল মুমিনী হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ এর আওয়াজ শুনলাম, আমরা উভয়ের মাঝে একটি দেয়াল প্রতিবন্ধক হিসেবে ছিলো এবং তিনি বলছিলেন: ওমর, খাত্তাবের সন্তান এবং আমীরুল মুমিনী তা পদবী! বাহ কতই না সুন্দর! হে ওমর! আল্লাহ পাককে ভয় করতে থাকো অন্যথায় আল্লাহ পাক তোমায় কঠিন আযাব দিবেন (তারিখুল খোলাফা, ওমর বিন খাত্তাব رَضِیَ اللهُ عَنْہُ, পৃষ্ঠা: ১০২)

    হে আশিকানে সাহাবা! ভাবুন তো! আমীরুল মুমিনী হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সাহাবী তিনি সেই ফারুকে আযম, যার ছায়া দেখেও শয়তান পালিয়ে যায় (বুখারী, কিতাবু ফাযায়িলু আসহাবিন নবী, /৫২৬, হাদীস: ৩৬৮৩) ó যাকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন যবান মুবারক দ্বারা জান্নাতী হওয়ার সুসংবাদ দান করেছেন (বুখারী, কিতাবু ফাযায়িলু আসহাবিন নবী, /৫২৫, হাদীস: ৩৬৭৯) ó যার সম্পর্কে আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরূপ দোয়া করেছেন: হে দয়ালু আল্লাহ! হযরত ওমর বিন খাত্তাবের (رَضِیَ اللهُ عَنْہُ) মাধ্যমে ইসলামকে সম্মান দান করো (ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ, /৭৭, হাদীস: ১০৫) ó যার সিদ্ধান্ত অনুযায়ী কুরআনে করীমের আয়াতে মুবারাকা অবতীর্ণ হয় (তারিখুল খোলাফা, ৯৬ পৃষ্ঠা আস সাওয়ায়িকু মুহরিকাতি, পৃষ্ঠা:৯৯)

ফারুকী আচরণের প্রতি আমল করুন!

    এতই উচ্চ শান ও শওকতের পরও আমীরুল মুমিনীন হযরত ওমর ফরুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ নিজের আমলের জবাবদিহিতা করতেন এবং নিজেকে উপদেশ দিতেন যে, হে ওমর! আল্লাহ পাককে ভয় করতে থাকো। হে ওমর! আল্লাহ পাককে ভয় করতে থাকো। যখন তাঁর নফসের জবাবদিহিতার