Book Name:Apni Islah Ka Nuskha
ó নেক আমলের বরকতে অসংখ্য ইসলামী ভাইয়ের জীবন সজ্জিত হয়ে গেছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
খাওয়ার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ
الْعَالِیَہ
এর যুগ প্রসিদ্ধ কিতাব “ফয়যানে সুন্নাত” ১ম খন্ডের ২২৯ পৃষ্ঠা থেকে খাওয়ার সুন্নাত ও আদব শ্রবণ করি: ó প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
হেলান দিয়ে খেতেন না। (আবু দাঊদ, ৩/৪৮৮, হাদীস: ৩৭৬৯) ó টেবিলের উপর রেখে খাবার খেতেন না। (বুখারী, ৩/২৪, হাদীস: ৫৫৩৮৬) ó যা কিছু পেতেন খেয়ে নিতেন। (মুসলিম, পৃষ্ঠা:১১৩৪, হাদীস: ২০৫২) ó পরিবারের লোকদের নিকট থেকে খাবার চেয়ে নিতেন না এবং তাদের নিকট প্রয়োজনের কথা প্রকাশ করতেন না, যদি তারা উপস্থাপন করতেন তাহলে খেয়ে নিতেন, তারা যা কিছু সামনে রাখতেন তা গ্রহণ করতেন আর যা কিছু পান করাতেন তা পান করে নিতেন। (ইত্তিহাফুস সাদাত, ৮/২৪৮) ó অনেক সময় নিজে উঠে পানাহারের বস্তুগুলো নিয়ে নিতেন। (আবু দাঊদ, ৪/৫, হাদীস: ৩৮৫৬) ó হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
নিজের সামনে থেকে শুরু করতেন। (শুয়াবুল ঈমান, ৫/৭৯, হাদীস: ৫৮৪৬) ó এবং তিন আঙ্গুল দ্বারা আহার করতেন। (মুসান্নিফ আবী শায়বাহ, ৫/৫৫৯, হাদীস: ৩) ó আর কোন সময় চার আঙ্গুল দিয়েও খেয়ে নিতেন। (জামে সগীর, পৃষ্ঠা:২৫০, হাদীস ৬৯৪২) কিন্তু দুই আঙ্গুল দ্বারা খাবার খেতেন না। প্রিয় নবী
صَلَّی اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
ইরশাদ করেন: “এটা শয়তানের খাওয়ার পদ্ধতি।” (জামে সাগীর, ৫/২৪৯, হাদীস: ৬৯৪০) ó যবের (অমসৃণ) ভুষি, আলাদা করা হয়নি এমন আটার রুটি আহার করতেন। (বুখারী, ৩/৫৩১, হাদীস: ৫৪১০) ó রাসূলে পাক
صَلَّی اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
এর খাবার প্রায়ই খেজুর ও পানি দিয়ে হত। (বুখারী, ৩/৫২৩, হাদীস: ৫৩৮৩)