Share this link via
Personality Websites!
আসুন! সর্বপ্রথম নফসের জবাবদিহিতার বরকত সম্বলিত একটি ঘটনা শুনি।
হে নফস! আল্লাহকে ভয় করো!
বনী ইসরাঈলের এক ব্যক্তি খুবই ইবাদত গুজার ছিলেন। তিনি রাতে আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত থাকতেন এবং দিনের বেলা ঘুরে ঘুরে কিছু জিনিস মানুষের নিকট বিক্রি করতেন। তিনি প্রায় নিজের নফসের জবাবদিহিতা করতে (অর্থাৎ নিজের আমলের জবাবদিহিতা করতেন) গিয়ে বলতেন: “হে নফস! আল্লাহ পাককে ভয় করো!” একদিন তিনি প্রতিদিনকার ন্যায় নিজের ঘর থেকে উপার্জনের জন্য বের হলেন, চলতে চলতে একজন ধনীর দরজার নিকট পৌঁছলেন এবং নিজের জিনিস বিক্রি করার জন্য হাক দিলেন। ধনীর স্ত্রী যখন সেই সুদর্শন ব্যক্তিকে নিজের দরজায় দেখলো তখন তাকে বাহানা করে প্রাসাদের ভেতর ডেকে নিলো অতঃপর তাকে বলতে লাগলো: হে ব্যবসায়ী! আমার অন্তর তোমার প্রতি ধাবিত হয়ে গেছে, আমার নিকট অনেক সম্পদ রয়েছে এবং উন্নত মানের পোশাক রয়েছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি তোমায় রেশমী পোশাক ও অনেক সম্পদ দিবো। এই অফার শুনে তার নফস সেই মহিলার প্রতি ধাবিত হতে লাগলো, কিন্তু সাথেসাথেই তিনি নিজের অভ্যাস অনুযায়ী (নফসকে উদ্দেশ্য করে) বললেন: “হে নফস! আল্লাহ পাককে ভয় করো!” অতঃপর সেই মহিলাকে উত্তর দিলেন: “আমি আমার প্রতিপালককে ভয় করি।” সেই মহিলা বলতে লাগলো: “তুমি আমার চাহিদা পূরণ করা ব্যতীত এখান থেকে বের হতে পারবে না।” সেই ব্যক্তি আবারো বললো: “হে নফস! আল্লাহ পাককে ভয় করো।” এবং মুক্তির উপায় ভাবতে লাগলো। অবশেষে তিনি মহিলাটিকে বললেন: “আমাকে সুযোগ দাও যে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami