Book Name:Muaaf Karne Ke Fazail
নিন। * যিয়ারত মৃতের চেহারার সামনে দাঁড়িয়ে হতে হবে এবং পায়ের দিক দিয়ে কবরের কাছে আসবেন, যাতে আপনি তার দৃষ্টির সামনে থাকেন। শিয়রের (মাথার) দিক থেকে আসবেন না, কেননা তাঁর মাথা তুলে দেখতে হয়। (ফাতাওয়ায়ে রযবীয়া, ৯/৫৩২) * কবরস্থানে এভাবে দাঁড়াবেন যাতে কিবলার দিকে পিঠ এবং কবরবাসীর চেহারার দিকে মুখ থাকে। এরপর বলবেন: اَلسَّلامُ عَلَیْکُمْ یَا اَھْلَ الْقُبُوْرِ یَغْفِرُ اللهُ لَنَا وَلَکُمْ اَنْتُمْ لَـنَا سَلَفٌ وَّنَحنُ بِالْاَثَر অর্থাৎ হে কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক আমাদের এবং তোমাদের মাগফিরাত দান করুক। তোমরা আমাদের আগে চলে এসেছ এবং আমরা তোমাদের পরে আসব। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৫০) * কবরের উপর আগরবাতি জ্বালাবেন না, এটি বেয়াদবি এবং কুসংস্কার (এবং এতে মৃতের কষ্ট হয়)। হ্যাঁ! যদি (উপস্থিতদের) সুগন্ধি পৌঁছানোর জন্য (জ্বালাতে চায়) তবে কবরের পাশে খালি জায়গা থাকলে সেখানে জ্বালাবেন, কেননা সুগন্ধি পৌঁছানো পছন্দনীয় কাজ। (ফাতাওয়ায়ে রযবিয়া, ৯/৪৮২) * কবরের উপর প্রদীপ বা মোমবাতি ইত্যাদি রাখবেন না কারণ এটি আগুন, আর কবরের উপর আগুন রাখলে মৃতের কষ্ট হয়। হ্যাঁ! যদি রাতে পথচারীদের আলোর প্রয়োজন হয় তবে কবরের এক পাশে খালি জায়গায় মোমবাতি বা প্রদীপ রাখা যেতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অত্যাচার থেকে মুক্তির দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী 'অত্যাচার থেকে মুক্তির দোয়া' মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
(اللّٰہُمَّ) رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَ اتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ(۵۳)
কানযুল ঈমানের অনুবাদ: হে প্রতিপালক আমাদের! আমরা সেটার উপর ঈমান এনেছি, যা তুমি অবতীর্ণ করেছো