Meraj-e-Mustafa Men Sekhny ki batain

Book Name:Meraj-e-Mustafa Men Sekhny ki batain

মোটকথা অধিকহারে সকল ইবাদত করবো () অতঃপর এর পাশাপাশি এটাও জরুরী যে, নিজের ইবাদতের প্রতি দৃষ্টি রাখবো না, নিজেকে ইবাদতকারী হিসেবে গণ্য করবো না ওলামারা বলেন: সত্যিকার অর্থে বান্দা সেই, যে সবসময় ইবাদতে মগ্ন থাকে কিন্তু নিজের ইবাদতকে যবের দানার সমানও মনে করে না (তুহফাতুল মেরাজ, পৃষ্ঠা: ২০৪) ব্যস সবসময় নিজেকে গুনাহগার, খুবই দুর্বল মনে করতে থাকুন

ক্ষমার একটি কারণ

    আরবের এক কবি ছিল 'ফারাযদাক' একবার সে ইমাম হাসান বসরী رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে উপস্থিত ছিল বলতে লাগল: এখন সবচেয়ে খারাপ (Worst) লোক এবং সবচেয়ে ভালো লোক এক জায়গায় জড়ো হয়েছে কেউ জিজ্ঞেস করল: সবচেয়ে ভালো কে? সে বলল: ইমাম হাসান বসরী জিজ্ঞেস করা হলো: সবচেয়ে খারাপ কে? ফারাযদাক বলল: সবচেয়ে খারাপ আমি যখন তার মৃত্যু হলো, তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল: কী অবস্থা হলো? সে বলল: আল্লাহ পাকের দরবারে আমার আমলনামা উপস্থাপন করা হলো, আমল খোলা হলো, এতে গুনাহ গণনা করা হলো, এবার আমি ভাবছিলাম যে, আমি ধ্বংস হয়ে গেছি (কিন্তু আল্লাহ পাকের রহমতের প্রতি আমি উৎসর্গিত) আল্লাহ পাক ইরশাদ করলেন: যাও! আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম, যখন তুমি নিজেকে নিকৃষ্ট মনে করেছিলে (তোহফাতুল মেরাজ, পৃষ্ঠা: ১৪৭)

    سُبْحٰنَ الله! মোটকথা আমাদের এই দুটি কাজ করতে হবে: () ইবাদত অধিকহারে করতে হবে () এবং নিজের ইবাদতকে কিছু ভাবা যাবে না ব্যস আল্লাহ পাকের রহমতের উপর দৃষ্টি রাখতে হবে