Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: পবিত্রতা তাঁরই জন্য, যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আক্বসা পর্যন্ত।
হে আশিকানে রাসূল! মেরাজ আমাদের আকা ও মাওলা মুহাম্মাদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এক মহান ও অনন্য মুজিযা, আমাদের প্রিয় নবী, মাক্কী মাদানী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা মুকাররমায় হযরত উম্মে হানী رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরে আরাম করছিলেন। হঠাৎ ছাদ খুলে গেল, ফেরেশতাদের সরদার হযরত জিবরাঈল আমীনعَلَیْہِ السَّلَام উপস্থিত হলেন। আল্লাহ পাকের বার্তা শোনালেন, মেরাজের সুসংবাদ দিলেন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বোরাকে চড়লেন, মসজিদে আক্বসায় তাশরীফ আনলেন। সেখানে আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর ইমামতি করলেন। অতঃপর আসমানের দিকে যাত্রা করলেন। সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এরপর সিদরাতুল মুনতাহা থেকে লা-মকানে পৌঁছালেন। সম্পূর্ণ জাগ্রত অবস্থায় চর্মচোখে আল্লাহ পাকের দিদার লাভ করলেন। এত হাজারো-লক্ষ কিলোমিটারের এই সফর শেষ করে যখন ফিরে আসলেন, তখনও রাতের সামান্য অংশই অতিবাহিত হয়েছিল। ওলামাগণ বলেন: যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফিরে আসলেন, তাঁর বিছানা তখনো গরম ছিল এবং দরজার শিকলটিও নড়ছিল। (আনওয়ারে জামালে মুস্তফা, পৃষ্ঠা: ২৭৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মেরাজের সফরে শিক্ষণীয় বিষয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেরাজের সফর অনেকগুলো ঘটনার (Incidents) সমষ্টি। এটি কেবল একটি মুজিযা নয়, বরং এর মধ্যে অনেক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami