Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি খুবই ঈমান উদ্দীপক পয়েন্ট (Faith Inspiring Point) রয়েছে; মেরাজের সফরের আলোকে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এ ইলমের প্রশস্ততা অনুধাবন করুন! হযরত কাবুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: সিদরাতুল মুনতাহা হলো ওই জায়গা, যেখানে সমস্ত ফেরেশতা, নবী এবং রাসূলের ইলমের পরিসমাপ্তি ঘটে। এর আগে কী রয়েছে? আল্লাহ ছাড়া আর কেউ তা জানেন না।
(তাফসীরে দূররে মানসুর, পারা: ২৭, সূরা নজম, ১৪নং আয়াতের পাদটীকা, ৭/৬৫০)
! اَللهُ اَكْبَرُ বুঝা গেল, সিদরাতুল মুনতাহা হলো ওই স্থান, যেখানে সকল ফেরেশতা, নবী, রাসূলের জ্ঞান (Knowledge) শেষ হয়ে যায়, কিন্তু আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান দেখুন! আল্লাহ পাক তাঁকে সিদরাতুল মুনতাহারও আগে ডেকেছেন এবং সেই সব বিষয়ের ইলম দান করেছেন, যেখানে কারো প্রবেশাধিকার (Access) ছিল না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কী জ্ঞান দিয়েছেন? কতটুকু দিয়েছেন?
প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজের সফর ছিল জ্ঞানের সফর। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে একান্ত সান্নিধ্যে ডেকে কী কী জ্ঞান দান করেছেন এবং কিরূপ গোপন রহস্য (Secrets) জানিয়েছেন, তা কেউ জানে না। আমাদের শুধু এতটুকু জানানো হয়েছে যে:
فَاَوْحٰۤى اِلٰى عَبْدِهٖ مَاۤ اَوْحٰىؕ(۱۰)
(পারা ২৭, সূরা নজম, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: তখন ওহী করলেন আপন বান্দার প্রতি যা ওহী করার ছিলো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক মেরাজ রজনীতে তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কতটুকু ইলম দিয়েছেন? এ সম্পর্কে তো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami