Meraj-e-Mustafa Men Sekhny ki batain

Book Name:Meraj-e-Mustafa Men Sekhny ki batain

* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ اَلْحَمْدُ لِلّٰه রজব শরীফের ২৭তম রাত * আজ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান প্রকাশের রাত * আজ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উচ্চমর্যাদা প্রকাশের রাত * আজ আম্বিয়ায়ে কেরামের ইমামতির রাত * আজ মুস্তফার মেরাজের রাত * বরং এভাবে বলা যায় যে, আজ সেই রাত, যেই রাতে বোরাকের মুস্তফা
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমত করার সৌভাগ্য নসীব সী হয়েছে * আজ সেই রাত, সমস্ত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام যাঁরা দিদারে মুস্তফার আকাঙ্ক্ষী ছিলেন আজ তাঁদের জন্য যিয়ারতে মুস্তফার রাত * আজ সাত আসমান * সেখানকার ফেরেশতাগণ * জান্নাত এবং জান্নাতের সমস্ত নেয়ামত * সেখানকার হুরগণ * বরং সত্য তো এটাই যে, আরশে আযমের জন্যও এটি মেরাজের রাত জ্বি হ্যাঁ! এই সেই আরশে আযম, যার মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কদম চুম্বন করার আকাঙ্ক্ষা ছিল* আজকের রাতে মাহবুবে খোদা, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলহা, দোজাহানের সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আরশে আযমে পদার্পণ করে আরশের সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মেরাজের ঘটনার সারমর্ম

পারা: ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত: - আল্লাহ পাক ইরশাদ করেন:

سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا

(পারা ১৫, সূরা বনি ইসরাঈল, আয়াত )