Share this link via
Personality Websites!
যে, আল্লাহ পাক তাঁকে عَبۡدِہٖ অর্থাৎ আপন বিশেষ বান্দা বলেছেন। কুরআনে পাকে অন্য কাউকে এই সম্বোধন করা হয়নি।
মুস্তফার শানে আবদিয়্যাত
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি (অর্থাৎ عبدُہٗ হওয়া) অতিশয় উচ্চ মর্যাদা। ওলামায়ে কিরাম বলেন: যদি মানুষের জন্য এর চেয়ে বড় কোনো মর্যাদা হতো, তবে সেই বিশেষ নৈকট্যে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেই মর্যাদা দেওয়া হতো।
(কিতাবুল মেরাজ লিল কুশাইরী, পৃষ্ঠা: ১০০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখান থেকে আমরা শিক্ষা লাভ করি যে, আমাদের আল্লাহর বান্দা হতে হবে। মানুষের প্রথম ও শেষ পরিচয় এটাই। অতএব এই দুনিয়ায় এসে আমরা আর কিছু হতে পারি বা না পারি, তবে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা তো হয়ে যাওয়া উচিৎ। আমাদের সত্যিকার অর্থে আল্লাহর বান্দার হওয়ার জন্য কী করতে হবে? এমনিতে তো এটা একটি পরিপূর্ণ আলাদা বিষয়বস্তু, ওলামায়ে কেরাম এ বিষয়ে পরিপূর্ণ কিতাব লিখেছেন। তবে এখানে কয়েকটি বিষয় আরয করছি, আমরা যদি এই বিষয়গুলো অবলম্বন করি তবে اِنْ شَآءَ الله সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়াতে সফল হয়ে যাবো।
বন্দেগীর কয়েকটি আদব
(১) প্রথমতঃ সত্যিকার অর্থে আল্লাহ পাকের বান্দা সেই হতে পারে, যে অধিকহারে আল্লাহ পাকের ইবাদত করে। সুতরাং অধিকহারে ইবাদতের অভ্যাস করুন। * আমরা পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে মসজিদে আদায় করবো * নফলও পড়বো * তাহাজ্জুদ, ইশরাক ও চাশত এবং আওয়াবীনের নফলও আদায় করবো * তিলাওয়াতও করবো * দরূদে পাকও পড়বো * অধিকহারে আল্লাহর যিকিরও করবো * নফল রোযাও রাখবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami